ফেসবুক পেজ হ্যাক সোহম চক্রবর্তীর, লাইভ ভিডিও করে জানালেন খোদ অভিনেতা
ফেসবুক পেজ হ্যাক সোহম চক্রবর্তীর, লাইভ ভিডিও করে জানালেন খোদ অভিনেতা
কিছুদিন আগেই সাইবার ক্রাইমের শিকার হয়েছিলেন টলিউডের অভিনেত্রী মানালি দে। এবার সাইবার ক্রাইমের জন্য হেনস্থা হতে হল টলি অভিনেতা ও তৃণমূল ঘনিষ্ঠ সোহম চক্রবর্তীকে। জানা গিয়েছে, বুধবার সন্ধ্যায় হ্যাক হয়েছে অভিনেতা সোহম চক্রবর্তীর ফেসবুক পেজ। তিনি নিজেই এই কথা ভিডিও করে জানিয়েছেন তাঁর অনুগামীদের।

সোহম ইতিমধ্যেই বেহালা থানা ও লালবাজারের সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ দায়ের করেছেন। জানা গিয়েছে, মঙ্গলবার বিভিন্ন জায়গা থেকে তাঁর ফেসবুক পেজ হ্যাকের চেষ্টা করা হয়। এমনকী আচমকাই তাঁর ফলোয়ার্সের সংখ্যা ফেসবুকে ৯ লক্ষ থেকে কমে ২ লক্ষে পৌঁছে যায়। মুছে দেওয়া বেশ কিছু গুরুত্বপূর্ণ পোস্ট। এরপরই সোহম ফেসবুকে লাইভ ভিডিও করে গোটা ঘটনাটি জানান। অপরাধীদের ধরতে তৎপর হয়েছে পুলিশ।
তবে সোহম নয়, এর আগে মানালি দের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ও সুরকার জয় সরকারের ফেসবুক পেজও হ্যাক করা হয় বলে অভিযোগ উঠেছিল। জয় সরকারের ভেরিয়ায়েড ফেসবুক পেজ থেকে আপত্তিকর কিছু ভিডিও পোস্ট হতে শুরু করে। বিষয়টি নজরে পড়তেই পুলিশের দ্বারস্থ হন সুরকার। সোশ্যাল মিডিয়ায় তারকাদের ফেসবুক–ইনস্টা–টুইটার হ্যাক হওয়া কোনও নতুন কিছু নয়। এর আগেও বহু তারকার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যাকের চেষ্টা হয়েছে।












Click it and Unblock the Notifications