‌এ বছরের জনপ্রিয় হিন্দি ওয়েব সিরিজগুলি একনজরে

‌এ বছরের জনপ্রিয় ওয়েব সিরিজগুলি কোনটি দেখে নিন

গত বছর থেকে দর্শকদের মধ্যে ওয়েব সিরিজ দেখার প্রবণতা হঠাৎ করেই বেড়ে গিয়েছে। নেটফ্লিক্স, জি–ফাইভ, অ্যামাজন প্রাইম, সবেতেই ওয়েব সিরিজের রমরমা। এ বছরও কিছু ওয়েব সিরিজ দর্শকদের মনে দাগ কেটেছে। দেখা নেওয়া যাক সেগুলি কি কি।

দিল্লি ক্রাইম (‌২০১৯)‌

দিল্লিতে নির্ভয়া গণধর্ষণ নিয়ে তৈরি হয়েছে ‘‌দিল্লি ক্রাইম'‌ ওয়েব সিরিজ। এই সিরিজটি খুবই হৃদয়স্পর্শী ও আবেগপূর্ণ। নেটফ্লিক্সে এই সিরিজটি দেখা যাচ্ছে। এটি সবচেয়ে জনপ্রিয় ওয়েব সিরিজ হিসাবে শীর্ষে রয়েছে। যদিও এই ওয়েব সিরিজের গল্প একটু স্পর্শকাতর, কারণ এটি সত্য ঘটনা অবলম্বনে তৈরি।

মির্জাপুর (‌২০১৮)‌

গত বছর শুরু হওয়া ‘‌মির্জাপুর'‌ ওয়েব সিরিজটিও দর্শকদের মধ্যে যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করে নিয়েছে। এই ওয়েব সিরিজের সংলাপ এবং বিশেষ এক চরিত্র যাঁর নাম ‘‌কালিন ভাইয়া'‌, দর্শকদের মধ্যে বেশ জনপ্রিয়। ‘‌মির্জাপুর'‌ ওয়েব সমালোকদের কাছেও প্রশংসা পেয়েছে। এখানে মির্জাপুরের অন্ধকার দিককে তুলে ধরা হয়েছে এবং কীভাবে এখানকার মানুষ বেঁচে রয়েছেন তা নিয়েই মূল গল্প। এ বছর এই ওয়েব সিরিজটি শেষ হয়ে গেলেও, ‘‌মির্জাপুর ২'‌ ২০২০ সালে মুক্তি পাওয়ার কথা রয়েছে। তবে তা কবে জানানো হয়নি। অ্যামাজন প্রাইমে এটি দেখানো হত।

স্যাকরেড গেমস (‌২০১৮)‌

নেটফ্লিক্সের সবথেকে জনপ্রিয় ওয়েব সিরিজ হল ‘‌স্যাকরেড গেমস'‌। গত বছর এটি মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গে দর্শকদের পছন্দের তালিকায় এটি শীর্ষে উঠে আসে। রোমাঞ্চ, নাটকীয়, অ্যাকশন, কড়া ভাষার প্রয়োগ এবং অসাধারণ অভিনয়। সবই দেখা যায় এখানে। প্রথম সিজনে আটটি পর্ব ছিল। ২টি সিজনে এই ‘‌স্যাকরেড গেমস'‌ নেটাফ্লিক্সে দেখা গিয়েছে। তবে তৃতীয় সিজনের স্যাকরেড গেমস আসেনি। দু'‌টি সিজনের স্যাকরেড গেমসের গল্পই যথেষ্ট চমকপ্রদ ছিল।

অপহরণ (‌২০১৮)‌

‘‌অপহরণ'‌ এই ওয়েব সিরিজটির কথা মনে পড়লেই একটা সংলাপই মনে পড়ে তা হল ‘‌সবকা কাটেগা'‌। অল্টবালাজিতে চলা এই ওয়েব সিরিজটি দারুণ এক গল্প নিয়ে হাজির হয়েছে। রহস্য-রোমাঞ্চে ভরা এই ওয়েব সিরিজটি অপহরণ নিয়ে তৈরি করা হয়েছে। এক শীর্ষ পুলিশ অফিসার এক তরুণীকে অপহরণ করেন এবং কিছু কারণের জন্য ওই তরুণী আত্মহত্যা করে বসে। যুব সম্প্রদায়ের মধ্যে এই ওয়েব সিরিজটি বেশ জনপ্রিয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+