ইনিই জিতছেন বিগ বস ১০-এর টাইটেল!
বিজয়ীর নাম ঘোষণার আগেই জোর খবর, সবাইকে পিছনে ফেলে 'আম আদমি' মনবীর গুর্জরই হচ্ছেন বিগ বস-১০ এর জয়ী।
আর মাত্র একদিন তারপরই জানা যাবে ভারতীয় টেলিভিশনের সবচেয়ে জনপ্রিয় এবং বিতর্কিত শো বিগ বস ১০-এর বিজয়ী কে। বিজয়ীর নাম ঘোষণার আগেই জোর খবর, সবাইকে পিছনে ফেলে 'আম আদমি' মনবীর গুর্জরই হচ্ছেন বিগ বস-১০ এর জয়ী।[(ছবি) বিগ বস ১০ প্রতিযোগী VJ বানীর টপলেস ছবি ভাইরাল ইন্টারনেটে!]
বিগ বস-এর ফাইনালে পৌঁছে গিয়েছেন, মনবীর গুর্জর, বানী জে লোপামুদ্রা রাউত এবং মন্নু পাঞ্জাবী। কিন্তু বিভিন্ন সোস্যাল প্ল্যাটফর্মে এবং বিগ বস-এর বাড়িতে আসা প্রাক্তন বিগ বস প্রতিযোগী এমনকী এবছরের এভিক্ট হয়ে যাওয়া প্রতিযোগীদের কথা অনুযায়ী, লড়াইটা মূলত মনবীর এবং বানীর মধ্যে। মন্নু বা লোপামুদ্রা এই দুজনের ধারেকাছে নেই।[বিগ বস-এর ফিনালেতে আসছেন স্বামী ওম, তবে কি বয়কট করছেন সলমন?]

কোনও মিডিয়া সূত্র বলছে ভিজে বানী বিগ বস-এর ট্রফি হাতে তুলেছেন, কেউ বলছেন কালার্স চ্যানেল মনবীরকেই বিজয়ী ঘোষণা করতে চলেছে। সেদিক থেকে দেখতে গেলে আক্ষরিক অর্থেই কিন্তু বিগ বস ১০-এর বিজয়ী হওয়ার যোগ্য মনবীরই। ইন্ডিয়াওয়ালে প্রতিযোগীদের ব্যাটিলিয়নের একমাত্র প্রতিযোগী যিনি প্রত্যেক পদক্ষেপে তারকা প্রার্থীদের টক্কর দিয়েছেন। মন ঢেলে খেলেছেন, সংযত হয়ে খেলেছেন, কারোর সঙ্গে বিশ্বাসঘাতকতা না করে এগিয়েছেন, একটার পর একটা কঠিন টাস্ক খেলেছেন এবং সবাইকে পরাস্ত করেছেন। স্বামী ওমের মতো নমুনাকে সামলিয়েছেন।[(ছবি) বিগ বস ১০ : তারকা প্রতিযোগীদের পারিশ্রমিকের অঙ্ক ফাঁস, জানেন কে বেশি কে কম?]
এমন অনেক পরিস্থিতি তৈরি হয়েছে বিগ বস-এর বাড়িতে যেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেত পারত, মনবীর সেখানে পরিস্থিতির সামাল দিয়েছেন। নিজেকে যেভাবে ভালর জন্য বদলে নিয়েছেন, মনবীরের সেই পরিবর্তনটাই দর্শকের কাছে সবচেয়ে ইতিবাচক। বহু পরিস্থিতিতে সলমনকেও মনবীরের প্রশংসা করতে দেখা গিয়েছে।[কোনও মহিলা প্রতিযোগী নয়, বিগ বসের বাড়ির উত্তাপ বাড়াবেন জেসন শাহ! বিশ্বাস না হলে দেখুন ছবি]
বানী যদি পুরস্কার মূল্য এবং ট্রফিও হাতে তোলেন সেক্ষেত্রেও কিন্তু সলমন খানের বিগ বস ১০-এর আসল উইনার হবেন মনবীরই।
মনবীর আর আম আদমি নন। রীতিমতো সেলিব্রিটি। যখন মনবীর আর মন্নুকে সাধারণ মানুষের থেকে ভোট চাইতে একটি মলে পাঠানো হয়েছিল, তখন তার প্রমান তো হারে হারে মিলেছে। মন্নু যেখানে রীতিমতো ভোট ভিক্ষা করছিলেন সেখানে মন্নুর জন্য ছেলেমেয়ে নির্বিশেষে ভোট লুটোচ্ছিল জনতা। মেয়েরা এসে মনবীরের সঙ্গে সেলফি তুলছিলেন, দুএকজন তো আবার মনবীরের গালে চুমু পর্যন্ত দিয়েছিলেন।
একদিকে যেমন প্রথম থেকে একা খেলে চলেছেন বানী, তেমনই মন্নুর সঙ্গে থেকেও নিজের সতন্ত্র খেলা খেলে গিয়েছেন মনবীর। মনবীর কী চায় তা নিয়ে সে স্পষ্ট, কোনও ধোঁয়াশা নেই, ক্যামেরার জন্য কোনও কাজ সে করেনি বিগ বস-এর বাড়িতে। সোনাক্ষী সিনহার মতো জনপ্রিয় অভিনেত্রীও বলতে দ্বিধা করেননি তাঁর পছন্দের প্রতিযোগী মনবীর।
এমনকী যেই রোহন মেহরার সঙ্গে সারা সিজনে তুতু ম্যায় ম্যায় হল মনবীরের সেই রোহনও বাড়ি থেকে এভিক্ট হওয়ার পর জানিয়েছেন, লোপা বা মনবীরের বিজয়ী হওয়া উচিত। লোপার প্রাণের বন্ধু রোহনও এককথায় লোপাকে বিজয়ী তালিকায় রাখতে পারেননি।
তবে কানাঘুষো যাই হোক, আসল খবরটা জানা যাবে ২৯ জানুয়ারি রাতেঅ। এদিনই ঘোষণা করা হবে বিজয়ীর নাম। ইন্ডিয়াওয়ালে মনবীর নাকি সেলিব্রিটি বানী, কে জিতবেন বিগ বস ১০-এর তরমা। জানতে চোখ রাখুন কালার্সের পর্দায়।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications