বলিউডের কোন কোন তারকা চুম্বন দৃশ্যে অভিনয় না করার জন্য সিনেমা রিজেক্ট করেছিলেন
বলিউডের কোন কোন তারকা চুম্বন দৃশ্যে অভিনয় না করার জন্য সিনেমা রিজেক্ট করেছিলেন
সিনেমার ঘনিষ্ঠ দৃশ্যে সব সেলেবরা যে অভিনয় করবেন তা নাও হতে পারেন। এমন অনেক অভিনেত্রী আছেন যাঁরা সুপারহিট সিনেমায় সুযোগ পেয়েও চুম্বনের দৃশ্যের জন্য সেই সিনেমাকে প্রত্যাখ্যান করেছিলেন। জেনে নিন সেই সিনেমাগুলো কী কী।

ঐশ্বর্য রাই
বিশ্ব সুন্দরী বলিউড অভিনেত্রী ঐশ্বর্য রাইকে সকলেই চেনেন। তিনি প্রায় সময় লাইমলাইটে থাকেন। নানা ধরনের সিনেমা তিনি অনুগামীদের উপহার দিয়েছেন। পরিচালক মধু ভাণ্ডারকরের কর্পোরেট সিনেমাটি প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন অভিনেত্রী। কারণ সেখানে তাঁকে একটি দৃশ্যে ঘনিষ্ঠ মুহূতের অভিনয় করার জন্য বলা হয়েছিল। তাই তিনি ছবি প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন। সিনেমাটি করেছিলেন অভিনেত্রী বিপাশা বসু।

কঙ্গনা রানাউত
বলিউডে চর্চিত অভিনেত্রীদের মধ্যে কঙ্গনা একজন। তাঁর রূপে মুগ্ধ অনেকেই। অভিনেত্রীকে দ্য ডার্টি পিকচার সিনেমায় অভিনয়ের জন্য বলা হয়েছিল। সেখানে অনেক অন্তরঙ্গ মুহূর্ত থাকার কারণে তিনি সিনেমাটি করতে রাজি হননি পরে সেই সিনেমায় অভিনয় করেছিলেন বিদ্যা বালান। সিনেমাটি জনপ্রিয় হয়েছিল।

সলমন খান
সলমন খান অনস্ক্রিন দৃশ্যে চুম্বনের জন্য কোন অভিনয় করেননি। তিনি ভবিষ্যতে এমন অভিনয় করবেন না বলে জানান। কারণ বলা হয় এমন ছবি সকলে পরিবারের সঙ্গে দেখতে পারবেন না।

সানি লিওন
বলিউড অভিনেত্রী সানি লিওন বেইমান লাভ সিনেমাটি রিজেক্ট করেছিলেন। কারণ অন্তরঙ্গে দৃশ্যে তাঁকে অভিনয় করতে বলা হয়েছিল।

করিনা কাপুর
বলিউডের বেবো অর্থাৎ করিনা কাপুর বদতামিস দিল সিনেমাটি রিজেক্ট করেছিলেন। সিনেমাটিতে অভিনয় করেছিলেন ইমরান হাসমির, করণ জোহর প্রডাকশনের এই ছবি রিজেক্ট করেছিলেন তিনি। তাঁর কারণ এখানে চুম্বনের দৃশ্য থাকায় তিনি না করেছিলেন।

চিত্রাঙ্গদা সিং
অভিনেত্রী চিত্রাঙ্গনা বাবুমশাই বন্দুকবাজ সিনেমাটি প্রত্যাখ্যান করেছিলেন। সিনেমাটিতে অভিনয় করেছিলেন নওয়াজ উদ্দিন সিদ্দিকি। অভিনেতাকে চুম্বন করতে রাজি হয়নি অভিনেত্রী। তাই তিনি এমন সিদ্ধান্ত নিয়েছিলেন।

শিল্পা শেঠি
অভিনেত্রী সকলের সামনে চুম্বন করতে পছন্দ করেন না। তাই তিনি অনেক সিনেমা রিজেক্ট করেছিলেন বলে শোনা যায়। যদিও তাঁর সম্পর্কে শোনা যায় তিনি অক্ষয়কুমারকে একবার চুম্বন করেছিলেন। যদিও এটি মানতে নারাজ অভিনেত্রী।

তামান্না ভাটিয়া
নগ্নতা জড়িত কোন দৃশ্যে অভিনয় করবেন না তামান্না। কারণ তিনি জানিয়েছিলেন তাঁর নিজস্ব একটি নীতি রয়েছে। সেই নীতি তিনি কখনই অতিক্রম করতে চান না।

ফাওয়াদ খান
কাপুর অ্যান্ড সন্স সিনেমায় আলিয়া ভাটকে চুম্বন করতে অস্বীকার করেছিলেন ফাওয়াদ খান।

জন আব্রাহাম
বলিউডে নাম করা অভিনেতাদের মধ্যে জন একজন। ওয়েলকাম ব্যাক শ্রুতি হাসানকে চুম্বন করতে রাজি হননি অভিনেতা।

সোনাক্ষী সিনহা
বলিউডের অনেক সুপারহিট সিনেমায় অভিনয় করেছিলেন সোনাক্ষী। তাঁর অনুগামীর সংখ্যা অনেক। অভিনেত্রী বিকিনি সিন এবং চুম্বন দৃশ্যে অভিনয় করতে একদমই পছন্দ করেন না তিনি।

আলী জাফর
আলী জানিয়েছেন অনস্ক্রিন কাউকে চুম্বন করবেন না বলে জানিয়েছেন। তাই তিনি অনেক ছবিই প্রত্যাখান করে ছিলেন।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications