এই সাত ব্র্যান্ডের দুষ্টু–মিষ্টি শুভেচ্ছায় ভাসলেন নবদম্পতি রণবীর–আলিয়া
এই সাত ব্র্যান্ডের দুষ্টু–মিষ্টি শুভেচ্ছায় ভাসলেন নবদম্পতি রণবীর–আলিয়া
রণবীর কাপুর ও আলিয়া ভাটের বিয়ে নিঃসন্দেহে এই বছরের সেরা বিয়ে। এই বিয়ের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে ছিলেন তাঁর ভক্ত–অনুগামীরা। পাঁচ বছরের দীর্ঘ ডেটিংয়ের পর রণবীর ও আলিয়া বৃহস্পতিবার পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে সাত পাকে বাঁধা পড়েন। বান্দ্রা শহরতলীর রণবীরের বাড়ি বাস্তুতে এই বিয়ের অনুষ্ঠান হয়। বিয়ের পর আলিয়া ভাট তাঁদের বিয়ের ছবি পোস্ট করতেই শুভেচ্ছার বন্যা বয়ে যায় সোশ্যাল মিডিয়া জুড়ে।
আলিয়া ও রণবীরকে বিয়ে শুভেচ্ছা জানিয়েছে একাধিক নামী–দামী ব্র্যান্ড, যার মধ্যে বেশ কিছু শুভেচ্ছা ছিল দুষ্টু–মিষ্টি। আমূল, ডিউরেক্স, ইন্ডিগো এয়ারলাইন, স্পটিফাই ইন্ডিয়া, টিন্ডার ইন্ডিয়া, শাদি ডট কম ও জ্যোমাটো এরকম সাতটি ব্র্যান্ড দারুণ মজাদার পোস্ট করে এদেরকে শুভেচ্ছা জানিয়েছেন।
আমুল
আমুল তাঁর চিরাচারিত আমুল গার্লকে নিয়ে কার্টুন তৈরি করে শুভেচ্ছা জানিয়েছেন রণবীর ও আলিয়াকে। য়েখানে রণবীরের কার্টুন রূপ আলিয়াকে ব্রেড বাটার খাওয়াচ্ছেন। যার ওপরে লেখে, 'পট মাঙ্গনি, ভাট বিয়াহ'।
|
ইন্ডিগো
ইন্ডিগো নবদম্পতিকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি স্মরণ করিয়েছে যে তারা সেরা মধুচন্দ্রিমার জায়গায় যেতে পারেন।
|
স্পটিফাই
এই দম্পতিকে শুভেচ্ছা জানানোর বাহানায় স্পটিফাই লিখেছেন, 'বিয়ের ছবি দেখার পর বদতামিজ দিল থেকে রোকে না রুকে নয়না গানে নাচতে ইচ্ছে করছে।'
টিন্ডার
টিন্ডার নবদম্পতিকে শুভেচ্ছা জানাতে গিয়ে মজা করে লিখেছেন, 'আলিয়া তাঁর ক্রাশকে বিয়েও করে নিলেন আর আমি এখনও মেসেজ পাঠাতে পারলাম না।'
|
জ্যোমাটো
জ্যোমাটো লিখেছেন, 'অভিনন্দন আলিয়া ও রণবীর, স্টুডেন্ট অফ দ্য ইয়ার ও সেলসম্যান অফ দ্য ইয়ারের স্টার্ট-আপ অফ দ্য ইয়ারের থেকে যদি কিছু চাই বলবেন।'
ডিউরেক্স
রীতিমতো মজা করে কন্ডোম ব্যান্ড ডিউরেক্স রণবীর কাপুরের 'অ্যায় দিল হ্যায় মুশকিল' ছবির গান দিয়ে ইনস্টাতে লিখেছে, 'প্রিয় রণবীর ও আলিয়া, মেহফিল মে তেরে, হাম না রহে জো, ফান তো নেহি হ্যায়।'
শাদি ডট কম
অন্যদিকে শাদি ডট কম রণবীর ও আলিয়ার সিনেমার ছবি নিয়ে তাঁদের উদ্দেশ্য করে মজাদার পোস্ট করেছেন।
বিয়ের অতিথি
রণবীর ও আলিয়ার এই বিয়েতে উপস্থিত হয়েছিলেন তাঁদের পরিবার ও কাছের বন্ধুরা। রণবীরের মা নীতু কাপুর, বোন ঋদ্ধিমা কাপুর সাহানি, জামাইবাবু ভারত সাহানি, বোনঝি সামারা, জ্ঞাতি বোন করিশ্মা কাপুর, করিনা কাপুর খান, অরমান জৈন, জামাইবাবু সইফ আলি খান, কাকা রনধীর কাপুর, কাকিমা রীমা জৈন ও ববিতা ও নীলা দেবী সহ অন্যান্যরা। আলিয়ার পক্ষ থেকে এসেছিলেন মা সোনি রাজদান, বাবা মহেশ ভাট, বোন শাহিন ভাট, পুজা ভাট, দাদা রাহুল ভাট। এছাড়াও পরিচালক করণ জোহর, অয়ন মুখোপাধ্যায়, অনুষ্কা রঞ্জন, লাভ রঞ্জন, আকাশ আম্বানি, শ্লোকা আম্বানি সহ অন্যান্যরা।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications