প্রেমিক রাতুলের সঙ্গে দার্জিলিংয়ে বাগদান সারলেন অভিনেত্রী রূপাঞ্জনা, দেখুন ছবি

দীর্ঘদিনের প্রেমিক রাতুল মুখোপাধ্যায়ের সঙ্গে আংটি বদল করলেন রূপাঞ্জনা মিত্র । সেই ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন অভিনেত্রী।

টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী হলেন রূপাঞ্জনা মিত্র। তিনি প্রায় সময়ই নানা কারণে খবরের শিরোনাম দখল করে থাকেন। এবার অভিনেত্রী দীর্ঘদিনের প্রেমিকের সঙ্গে পাহাড়কে সাক্ষী রেখে বাগদান সেরে ফেললেন। আর এই খবরে বেশ খুশি হয়েছেন তার ভক্তরা। দার্জিলিংয়ে গিয়ে বাগদান ছাড়লেন তিনি। পাহাড়কে সাক্ষী রেখে একটি চার্চের সামনে দীর্ঘদিনের প্রেমিক রাতুল মুখোপাধ্যায়ের সঙ্গে আংটি বদল করেছেন। সেই ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন টেলিভিশন অভিনেত্রী।

কোথায় বাগদান সারলেন অভিনেত্রী

কোথায় বাগদান সারলেন অভিনেত্রী

বর্তমানে রূপাঞ্জনা অনুরাগের ছোঁয়া ধারাবাহিককে অভিনয় করছেন। আর সেই ধারাবাহিকের শুটিংয়ের কারণেই ধারাবাহিকের পুরো টিম এখন পাহাড়ে গেছেন। সেখানে কিন্তু অভিনেত্রীর ছেলে থেকে প্রেমিক দুজনেই গেছেন। সেখানে গিয়েই অভিনেত্রী শুটিংয়ের ফাঁকে সেরে ফেললেন বাগদান।

কী লিখলেন ক্যাপশনে

কী লিখলেন ক্যাপশনে

দার্জিলিংয়ে একটি সুন্দর চার্চের সামনে রাতুল ও অভিনেত্রী আংটি বদল করলেন । সেই ছবি নিজের ইনস্টাগ্রামে শেয়ার করলেন অভিনেত্রী, সেই সঙ্গে লিখলেন সুন্দর ক্যাপশনও। তিনি লিখেছেন,' সত্যি ভালোবাসা কখনোও শেষ হয় না। একসঙ্গে নতুন পথচলা, আংটি বদল, এনগেজড'।

অভিনেত্রীকে শুভেচ্ছা জানালেন অনুগামীরা

অভিনেত্রীকে শুভেচ্ছা জানালেন অনুগামীরা

এই বিশেষ দিনে তারা কোনও অনুষ্ঠানের আয়োজন করেননি। শুধুই চার্চের সামনে সেরেছেন আংটি বদল। দীর্ঘদিন ধরে রাতুলের সঙ্গে ভালোবাসার সম্পর্কে যুক্ত রয়েছেন রূপাঞ্জনা। ২০১৭ সাল থেকে সিঙ্গেল মাদার হয়ে অভিনেত্রী ছেলেকে খুব সুন্দর ভাবে সামলাচ্ছেন। তবে সে কথা কখনোই আড়াল করেননি তিনি। অভিনেত্রী যা করেন তাই প্রায় সময় নিজের ইনস্টাগ্রামে তুলে ধরেন। টেলি অভিনেত্রী বাগদান সারার কারণে খুশি হয়েছেন তার অনুগামীরা। সকলেই অভিনেত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি আরোও ভালো থাকুক এমনটাই চান সকলে।

কোন কোন সিরিয়ালে অভিনয় করেছেন তিনি

কোন কোন সিরিয়ালে অভিনয় করেছেন তিনি

অভিনেত্রী ছাড়াও তিনি একজন মডেল। তিনি এক আকাশের নীচে, বেহুলা, তুমি আসবে বলে ধারাবাহিকে অভিনয় করে বেশ জনপ্রিয় হয়েছেন। তিনি সিরিয়াল ছাড়াও সিনেমাতেও অভিনয় করে সকলের মন কেড়েছেন। দাদার আদেশ, তিন তনয়া, কাটাকুটি সিনেমায় অভিনয় করেছেন।

ছবি সৌ:ইনস্টাগ্রাম


Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+