‌রঙ্গোলির ভিডিওকে সমর্থন করতে গিয়ে বিপাকে কঙ্গনা, অভিযোগ দায়ের তাঁর বিরুদ্ধে

‌রঙ্গোলির ভিডিওকে সমর্থন করতে গিয়ে বিপাকে কঙ্গনা, অভিযোগ দায়ের তাঁর বিরুদ্ধে

বোন রঙ্গোলি চাণ্ডেলকে সমর্থন করে অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত সম্প্রতি একটি ভিডিও টুইট করেন। সেই ভিডিওতে কঙ্গনা তাঁর বোনকে সমর্থন করতে গিয়ে ক্রমাগত সাম্প্রদায়িকতা নিয়ে কথা বলেন। শুক্রবার কঙ্গনার বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের হল।

ধর্মীয় ভাবাবেগে আঘাত দিয়েছে

ধর্মীয় ভাবাবেগে আঘাত দিয়েছে

এই অভিযোগ দায়ের করেছেন আলি কাশিফ খান দেশমুখ নামের এক আইনজীবী। তিনি বুধবার আম্বোলি পুলিশের কাছে গিয়ে কঙ্গনার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। সম্প্রতি রঙ্গোলি চাণ্ডেলের টুইটার অ্যাকাউন্ট সাসপেন্ড করে দেওয়া হয় বিতর্কিত একটি পোস্টের কারণে। তিনি আবার কঙ্গনার ম্যানেজারও। এরপরই দিদির বিতর্কিত টুইটকে সমর্থন করে ‘‌কুইন'‌ অভিনেত্রী সম্প্রতি একটি ভিডিও পোস্ট করেন। অভিযোগকারীর মতে, কঙ্গনা নিজের মন্তব্যে তাঁর বোনকে সমর্থন করতে গিয়ে ভিডিওতে বারবার বিশেষ এক সম্প্রদায়ের ধর্মীয় আবেগে আঘাত করেছেন। এই ভিডিও প্রকাশের পরই দেশমুখ আম্বোলি থানায় অভিনেত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।

কঙ্গনা ও রঙ্গোলি দু’‌জনেরল বিরুদ্ধে অভিযোগ দায়ের

কঙ্গনা ও রঙ্গোলি দু’‌জনেরল বিরুদ্ধে অভিযোগ দায়ের

রঙ্গোলির বিরুদ্ধেও ওই একই পুলিশ থানায় দেশমুখ অভিযোগ করেছেন। তিনি বলেন, ‘‌আমি কঙ্গনা রানাওয়াতের বিরুদ্ধে অভিযোদ দায়ের করেছি তাঁর মন্তব্যের জন্য, যেটা তিনি তাঁর বোন রঙ্গোলিকে সমর্থন করে পোস্ট করেছিলেন।'‌ দেশমুখ বলেন, ‘‌ভিডিওতে কঙ্গনা বলেছেন জঙ্গিকে জঙ্গি বলতে পারব না?‌'‌

কঙ্গনার মতে রঙ্গোলি কোনও আপত্তিকর কথা বলেননি

কঙ্গনার মতে রঙ্গোলি কোনও আপত্তিকর কথা বলেননি

সম্প্রতি কয়েকদিন আগেইএকটি ভিডিও শেয়ার করেছেন কঙ্গনা। আর ভিডিওটিতে অভিনেত্রী জানিয়েছেন, কেউ যদি এমন একটা টুইটও দেখাতে পারেন, যেখানে রঙ্গোলি কোনও আপত্তিকর কথা বলেছে, তবে তাঁরা দুজনেই প্রকাশ্যে ক্ষমা চাইবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+