জেএনইউ-র উত্তেজনা নিরসনে কোন পথের খোঁজ দিলেন সানি লিওনি

জেএনইউ-র ছাত্রদের উপর হামলার ঘটনার প্রতিবাদে আগেই সরব হয়েছেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। জেএনইউতে গিয়ে ছাত্রদের আন্দোলনকে সমর্থন জানিয়েছেন তিনি।

জেএনইউ-র ছাত্রদের উপর হামলার ঘটনার প্রতিবাদে আগেই সরব হয়েছেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। জেএনইউতে গিয়ে ছাত্রদের আন্দোলনকে সমর্থন জানিয়েছেন তিনি। এবার জেএনইউ নিয়ে মুখ খুললেন বলিউড স্টার সানি লিওনি। তিনি বলেছেন নিজেদের মধ্যে মারামারি না করে একটা সমাধান সূত্র খোঁজা উচিত ছাত্রদের।

হিংসা নয় সমাধান চান সানি

হিংসা নয় সমাধান চান সানি

জেএনইউ-তে ছাত্রদের উপর হামলার ঘটনা নিয়ে এবার মুখ খুললেন বলিউড স্টার সানি লিওনি। তিিন বলেছেন। আর হিংসা নয়। নিজেদের মধ্যে হানাহানি না করে একটা সমাধান সূত্র খুঁজে বের করা উচিত। সানি বলেছেন এই ঘটনায় শুধু ছাত্ররা নন আহত হয়েছেন তাঁদের পরিবারও। এখন বিশ্বের সর্বত্রই যুবারা নিরাপত্তার অভাব বোধ করছে এমন পরিস্থিতি তৈরি হয়েছে। তাই তিনি অনুরোধ করেছেন হিংসার পথ ছেড়ে কোনও শান্তিপূর্ণ সমাধানের পথ বেছে নেওয়া।

জেএনইউর ছাত্রদের পাশে দীপিকা

জেএনইউর ছাত্রদের পাশে দীপিকা

এর আগে জেএনইউ-র ছাত্রদের পাশে দাঁড়িয়েছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। বিশ্ববিদ্যালয়ে গিয়ে তিনি ছাত্রদের আন্দোলনের পাশে থাকার বার্তা দিয়েছেন। দীপিকার এই সাহসী পদক্ষেপকে স্বাগত জানিয়েছে বলিউড। অনেকে আবার কটাক্ষ করে বলেছেন নিজের ফিল্ম ছপক হিট করাতেই দীপিকার এই পাবলিসিটি স্টান্ট। যদিও ঘটনার পরের দিন থেকেই জেএনইউ-র হামলার ঘটনার প্রতিবাদে সরব হয়েছিল বলিউডের একাংশ।

জেএনইউ-তে হামলা

জেএনইউ-তে হামলা

রবিবার রাতে জেএনইউ-তে ছাত্রদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা চালায় বহিরাগতরা। মুখ ঢেকে হাতে লোহার রড, লাঠি, ব্যাট, হকিস্টিক নিয়ে ছাত্রদের বেধড়ক মারধর করে তারা। প্রায় ৭০ জনের একটি দল ২ ঘণ্টা ধরে তাণ্ডব চালিয়েছিল জেএনইউতে। ছাত্র সংগঠনের সভাপতি ঐশী ঘোষের মাথা ফাটিয়ে দেওয়া হয়। একাধিক ছাত্র গুরুতর জখম হয়েছে। আক্রান্ত হয়েছেন শিক্ষকরাও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+