দিদি সুজাতার প্রয়াণে আবেগঘন সুচিত্রা, তুলে ধরলেন পুরনো অধ্যায়ের কথা

ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষ। জীবনের রঙ্গমঞ্চ ছেড়ে 'ফিরে না আসার' দেশে পাড়ি দিয়েছেন অভিনেত্রী সুজাতা কুমার। আর দিদির প্রয়াণে স্বভাবতই শোকে ভেঙে পড়েছেন বোন সুচিত্রা কৃষ্ণমূর্তি।

ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষ। জীবনের রঙ্গমঞ্চ ছেড়ে 'ফিরে না আসার' দেশে পাড়ি দিয়েছেন অভিনেত্রী সুজাতা কুমার। আর দিদির প্রয়াণে স্বভাবতই শোকে ভেঙে পড়েছেন বোন সুচিত্রা কৃষ্ণমূর্তি।

দিদি সুজাতার প্রয়াণে আবেগঘন সুচিত্রা, তুলে ধরলেন পুরনো অধ্যায়ের কথা

মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে বেশ কয়েকদিন ধরেই ভর্তি ছিলেন সুজাতা কুমার। দীর্ঘদিন ধরে ক্যানসারের চতুর্থ পর্যায়ে আক্রান্ত হয়ে ছিলেন তিনি। চলছিল এক অসীম লড়াই। কিন্তু শেষ পর্যন্ত আর লড়াই ধরে রাখতে পারেননি এই গুণী অভিনেত্রী। 'ইংলিশ ভিংলিশ', ' গোরি চেরে প্যায়ার মে', 'গুজারিশ' ইত্যাদি ছবিতে অভিনয় করেন সুজাতা। সুজাতার প্রয়াণে শোকাহত গোটা পরিবার। শোকাহত তাঁর বোন সুচিত্রা। শোকক্লান্ত সুচিত্রা এক প্রথম সারির সংবাদমাধ্যমকে জানান, '...আমি তাঁকে মিস করব আজীবন। মিস করব তাঁর প্রজ্ঞা তাঁর প্রাণ খোলা হাসি ।'

সুচিত্রা জানান, 'আমার দিদি আমাকে গড়ে তুলেছিল। তিনি আমার বেস্ট ফ্রেন্ড। প্রত্যেককে তিনি নিঃস্বার্থভাবে ভালোবসাতেন। ..কিন্তু আমি কোনওদিনই ভাবতে পারিনি যে কোনও একটাদিন এমনও আসবে যেদিন তিনি আমাদের জীবনের অংশ থাকবেন না। ..' উল্লেখ্য, ২০০৬ সাল থেকে ক্যানসারে আক্রান্ত সুজাতা। একবার 'টেডটক' এ ক্যানসার চিকিৎসা নিয়ে মন্তব্যও করেন তিনি। সুজাতার সেই ভিডিও-ও বেশ জনপ্রিয় হয়ে ওঠে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+