ভারত-পাকিস্তানের হাড্ডাহাড্ডি লড়াই নিয়ে 'স্ট্রিট ডান্সার' কোন বার্তা দিচ্ছে! প্রকাশ্যে ট্রেলার
ছবির নাম 'স্ট্রিট ডান্সার থ্রিডি', শুনে মনে হতেই পারে এর সঙ্গে ভারত আর পাকিস্তানের সম্পর্কের কোথায় সংযোগ রয়েছে? 'নাচ' এর সঙ্গে দুই দেশের সম্পর্কের কোথায় মিল রয়েছে তা নিয়ে জল্পনা থাকতেই পারে! তাহলে জানিয়ে রাখা ভালো যে বরুণ ধওয়ান ও শ্রদ্ধা কাপুর অভিনীত এই ছবি ভারত ও পাকিস্তানের নাচের প্রতিযোগিতা নিয়ে তৈরি হয়েছে ।

রেমো ডিসুজা পরিচালিত ও প্রযোজিত এই ছবি 'এবিসিডি' সিরিজের একটি ফিল্ম। ফিল্মের হাত ধরে ফের একবার পর্দায় এলে বরুণ ও শ্রদ্ধা। সঙ্গে ছবিতে রয়েছেন নোরাহ ফতেহি। ছবির অন্যতম আকর্ষণ প্রভু দেবা। এই ছবিতে তিনি ডান্স মেন্টর-এর ভূমিকায় অভিনয় করছেন। রেমো ডিসুজার এই ছবি কেন্দ্রিভূত হয়েছে ভারত -পকিস্তান উত্তেজনার আবহে। যেখানে দেখানো হয়েছে, বিদেশের মাটিতে এক ভারতীয় ও এক পাকিস্তানির মধ্যে স্ট্রিট ডান্সকে কেন্দ্র করে প্রতিযোগিতা। আর তার পরে সেই ঘটনা কিভাবে বিদেশের মাটিতে দুই চির শত্রু শিবিরকে একাত্ম করেছে ,সেটাই ধরা দিয়েছে ট্রেলারে।
২০২০ সালের ২৪ জানুয়ারিতে মুক্তি পেতে চলেছে বরুণ শ্রদ্ধা অভিনীত 'স্ট্রিট ডান্সার'। মূলত ২৬ জানুয়ারির আবহে মুক্তি পেতে চলা এই ছবি ফের একবার উস্কে দিয়েছে ৯০ এর দশকের বিখ্যাত গান 'মুকাবলা'র স্মৃতি। সেই গানের সঙ্গে প্রভুদেবার নাচ এই ছবিতে রিমিক্স হয়ে উঠে এসেছে।
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস












Click it and Unblock the Notifications