Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বিয়ের প্রস্তাব, পাঁচ হাজার টাকার কালনাগিনী মাছ, শ্রীলেখা উপভোগ করছেন তাঁর ভেনিস সফর

বিয়ের প্রস্তাব, পাঁচ হাজার টাকার কালনাগিনী মাছ, শ্রীলেখা উপভোগ করছেন তাঁর ভেনিস সফর

বিদেশে গিয়েছেন একটু ছুটি উপভোগ করতে কিন্তু সেই উপভোগ যে এমন ভারী ও মূল্যবান হবে তা হয়ত কস্মিনকালেও ভাবেননি অভিনেত্রী শ্রীলেখা মিত্র। সুদূর বিদেশে গিয়ে খেলেন কিনা কালনাগিনী!‌ তাও আবার তার জন্য গুনতে হল কড়কড়ে পাঁচ হাজার টাকা।

বিয়ের প্রস্তাব, পাঁচ হাজার টাকার কালনাগিনী মাছ, শ্রীলেখা উপভোগ করছেন তাঁর ভেনিস সফর

শ্রীলেখা মিত্র কিছুদিন আগেই ইউরোপ ভ্রমণে গিয়েছেন। প্রথমে সুইজারল্যান্ডে কয়েকদিন থাকার পর এখন তিনি ভেনিসে। সোশ্যাল মিডিয়ায় তাঁর বেড়ানোর সব আপডেটই চোখে পড়ছে সকলের। ভেনিসের সৌন্দর্যের কথা নতুন করে আর কিছুই বলার নেই। সবদিকেই শুধু সুন্দর আর সুন্দর। সুন্দরের পূজারী শ্রীলেখা মুখ ঘুরিয়ে আর থাকেন কী করে। আর এই সুন্দর বিষয়টি শ্রীলেখাকে ফেলে দিল চরম বিপাকে। তা ঘুণাক্ষরেও টের পারেননি শ্রীলেখা।

আসল কথা হল, ভেনিসের রেস্তরাঁয় ডিনার সারতে গিয়েছিলেন শ্রীলেখা। সেখানেই দেখা এক সুদর্শন পুরুষের সঙ্গে। অজানা শহর অচেনা মানুষ, অথচ তাঁর কথাতেই শ্রীলেখা এক কথায় অর্ডার দিয়ে ফেললেন এক মাছের রেসিপি। জমিয়ে খাওয়া–দাওয়া সারলেও, বিল দেখার পর চক্ষু চড়কগাছ। একটা মাছের রেসিপির দাম ইউরোতে ৬৭.২০। ভারতীয় মুদ্রায় যার দাম ৫ হাজারের থেকে বেশি! শ্রীলেখা তাঁর ফেসবুকে শেয়ার করলেন সেই খাবারের ও বিলের ছবি। সঙ্গে পোস্ট করলেন সেই সুপুরুষের সঙ্গে তোলা সেলফিও। এই পোস্টে শ্রীলেখা লিখলেন, '‌এই সেই কালনাগিনী মাছ। সুন্দর ছেলে দেখে দাম জিজ্ঞেস না করার ফলে এই যে বিল।” আসলে সেই সুপুরুষটি রেস্তোরাঁর কর্মচারি। তাঁর কথাতেই শ্রীলেখা মাছটি অর্ডার করেছিলেন। অভিনেত্রী এও জানিয়েছেন যে তাঁকে নাকি ওই সুপুরষটি বিয়েরও প্রস্তাব দিয়েছেন। ভাবুন‍‌!‌ আর তাতেই মনে হয় গদগদ হয়ে শ্রীলেখা পাঁচ হাজার টাকার মাছ অর্ডার করে বসেছেন। যদিও এবিষয় অভিনেত্রীর মন্তব্য, এত ছোট ছেলেকে সামলানো তাঁর পক্ষে দায়। সে তাঁর মেয়ের প্রেমিক হওয়ার যোগ্য!

সুইজারল্যান্ড হয়ে ভেনিসে এসেছেন শ্রীলেখা। অংশ নেবেন ভেনিস চলচ্চিত্র উৎসবে। এই চলচ্চিত্র উৎসবে আমন্ত্রণ পেয়েছে পরিচালক আদিত্য বিক্রম সেনগুপ্তর ছবি 'ওয়ান্স আপন আ টাইম ইন কলকাতা’। এই ছবিতেই গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন শ্রীলেখা। তাই আগামী কয়েকটা দিন ইউরোপেই থাকছেন তিনি। ইউরোপকে আরও বেশি করে চিনছেন তিনি। কিছুদিন আগেই শ্রীলেখা জড়িয়েছিলেন কুকুর কাণ্ডে। রাস্তার কুকুর দত্তক নিলে শ্রীলেখার সঙ্গে ডেটে যাওয়ার প্রলোভন দেন, যে লোভে পা দিয়ে এক যুবক কুকুর তো দত্তক নেন এবং ডেটে যাওয়ারও সুযোগ মেলে কিন্তু কুকুরটিকে ঠিকমতো রাখতে না পারায় কুকুরটির মৃত্যু হয় যা নিয়ে সোশ্যাল মিডিয়া জুড়ে তাণ্ডবের সৃষ্টি হয়।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+