Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ভুল শুধরে নেব, আচমকা সোহিনীর পোস্টে সম্পর্কে ফাটলের জল্পনা তুঙ্গে

ভুল শুধরে নেব, আচমকা সোহিনীর পোস্টে সম্পর্কে ফাটলের জল্পনা তুঙ্গে

চলতি বিয়ের মরশুমে একের পর এক গাঁটছড়া বেঁধে চলেছেন সাধারণ মানুষের পাশাপাশি তাবড় সেলিব্রিটিরাও। একদিকে যেখান বলিউডের পাওয়ার কাপল থেকে সিরিয়াল জগতের জনপ্রিয় মুখ বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন, অন্যদিকে সেখানে পিছিয়ে নেই বাংলার টলিউডও। কিন্তু এরই মধ্যে হঠাত আবার বিচ্ছেদের আঁচও করা হচ্ছে। এখন প্রশ্ন কার আবার কী হল জে ঘর ভাঙার উপক্রম হয়েছে! তাহলে একটু খোলসা করাই যাক। কথা হচ্ছে বর্তমানে বাংলার অন্যতম অভিনেত্রী সোহিনী সরকারের। আচমকাই তাঁর একটা পোস্ট ঘিরে এই মুহূর্তে শুরু হয়েছে তুমুল জল্পনা, যার ফলে উস্কে দিয়েছে তাঁর সম্পর্কে ফাটল ধরার সম্ভাবনা। তবে কী আছে সেই পোস্টে? যার জন্য সকলে ভাবতে শুরু করেছেন যে হয়ত ছেদ পড়েছে তাঁর প্রেম সম্পর্কে?

একলা থাকার পোস্ট

একলা থাকার পোস্ট

আসলে সোমবার রাতে সোহিনী নিজের স্যোশাল মিডিয়া সাইট ইনস্টাগ্রামে একটি স্টোরি পোস্ট করেন। সেখানে তিনি লিখেছেন, একলা থাকা ও একলা থেকে প্রতিটি মুহূর্ত উপভোগ করার কথা। আর যা নিয়েই এখন জোরদার জল্পনা যে তাঁর সঙ্গে কি বয়ফ্রেন্ড রণজয় বিষ্ণুর দীর্ঘদিনের প্রেমের সম্পর্কে ফাটল দেখা দিয়েছে, আর যার বহিঃপ্রকাশ এইভাবে পোস্ট দিয়ে ঘটিয়েছেন সোহিনী? তবে অনেকেই মনে করছেন যে সরাসরি পোস্টের কোথাও রণজয়ের নাম উল্লেখ করা না থাকলেও সোহিনীর পোস্টে স্পষ্ট ইঙ্গিত রয়েছে তাঁদের দুজনের সম্পর্কের ফাটলের কথা। অবশ্য এই বিষয়ে কিছু খোলসা না করে রহস্য বজায় রাখার পথেই হেঁটেছেন সোহিনী।

'ভুল শুধরে নেবো'

'ভুল শুধরে নেবো'

তবে শুধুমাত্র এই একটা পোস্ট করেই থেমে থাকেননি সোহিনী। এর পড়ে তাঁকে নিজের স্যোশাল মিডিয়া সাইট ইনস্টাগ্রামে একটি স্টোরিও শেয়ার করতে দেখা দিয়েছে। যেখানে সম্পূর্ণ কালো রঙের একটি ব্যাকগ্রাউন্ডের মধ্যে লেখা রয়েছে 'বেঁচে আছি বলেই ভুল শুধরে নেবো, না হলে পরে অন্যায় হবে!' আর অভিনেত্রীর এই স্টোরি দেখে ইতিমধ্যেই নেটদুনিয়ায় শুরু হয়েছে নানা আলোচনা আর ফিসফাস। তাহলে কি রণজয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়েই কোথাও ভুল করেছিলেন সোহিনী? প্রশ্ন তুলছেন নেটিজেনরা।

 মিষ্টি সম্পর্ক

মিষ্টি সম্পর্ক

টলিউডের অন্যতম মিষ্টি কাপল হিসেবে তালিকায় বেশ প্রথম দিকেই নাম ছিল সোহিনী সরকার ও রণজয় বিষ্ণুর। তাঁরা তাঁদের লিভ ইন রিলেশনের কথাও জানিয়েছিলেন সকলকে। গত বছর অর্থাৎ ২০২১-এ পুজোর সময় বেশকিছু সাক্ষাৎকারে তাঁদের বিয়ের প্ল্যানও সকলের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন সোহিনী ও রণজয়। সেখানে এও জানা গিয়েছিল যে দেখা যাবে দুম করেই একদিন বিয়ে করে নেবেন দুজন। কিন্তু এরই মাঝে আচমকা এমন কী হল যে সোশ্যাল মিডিয়ায় একা থাকার কথা পোস্ট করলেন সোহিনী! তা নিয়ে বাড়ছে জল্পনা।

 ক্যামেরায় বন্দি মুহূর্ত

ক্যামেরায় বন্দি মুহূর্ত

সোহিনী সরকার ও রণজয় দুজনেই ঘুরতে যেতে খুবই ভালোবাসেন বলে জানিয়েছেন। আর তাই মাঝে মধ্যেই ঘুরতে বেরিয়ে পড়তেন সোহিনী ও রণজয়। চলতি বছরের শুরুতেই পাহাড়ে গিয়েছিলেন দুজন। রণজয়ের ক্যামেরায় বন্দি সেই ছবি ও ভিডিও দেখে প্রশংসাও করেছেন নেটিজেন ও ভক্তরা। মার্চ মাসে রণজয়ের জন্মদিনে কেক কেটে মজাও করেছেন দুজন। সেখানে সোহিনীকে ট্যাগ করে রণজয়ের পোস্ট নজর কাড়ে সকলের। দের প্রেমের বয়স ২ বছর পার করেছে। কিন্তু এরই মাঝে সোহিনীর এই পোস্টে একটু হলেও যে মন খারাপ ভক্তদের তা বোঝা গিয়েছে তাঁদের কমেন্টেই।

ছবি সৌ:ইনস্টাগ্রাম

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+