আমির খানের থ্রি ইডিয়ট থেকে নাসিরুদ্দিন শাহের ওয়েডনেস ডে, বলিউডের হিট ছবির রিমেক দক্ষিণী ছবিতে
আমির খানের থ্রি ইডিয়ট থেকে নাসিরুদ্দিন শাহের ওয়েডনেস ডে, বলিউডের হিট ছবির রিমেক দক্ষিণী ছবিতে
বক্স অফিসে কামাল দেখিয়েছে আমির খানের থ্রি ইডিয়ট থেকে বিদ্যা বালানের কাহানি। বলিউডের এরকম একাধিক ভাল ছবি রিমেক তৈরি করেছে দক্ষিণ ভারত। তামিল তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে রমরমিেয় চলেছে সেই সব বলিউডের হিন্দি ছবির রিমেক। কাজেই শুধু বলিউড নয়, দক্ষিণ ভারতের পরিচালকরাও প্লট নকল করেছেন একাধিক হিন্দি ছবির। তাতে অভিনয় করেছেন দক্ষিণ ভারতের প্রথম সারির অভিনেতারাও।

থ্রি ইডিয়টের রিমেক
আমির খানের সুপারহিট হিন্দি ছবি থ্রি ইডিয়টের রিমেক হয়েছে তামিলে। ছবির নাম নানবান। তাতে আমির খানের চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে তামিল সুপারস্টার বিজয়কে। তামিলেও সুপার হিট হয়েছে ছবিটি। আমির খানর থ্রি ইডিয়টের মতোই জলি এলএলবি-রও রিমেক হয়েছে তামিলে। মৈথান নামে ছবিটি রিলিজ করেছে তামিলে। তাতে প্রকাশ রাজকে অভিনয় করতে দেখা গিয়েছে। এমনকী ডেল্লি বেল্লি ছবির রিমেকও হয়েছে তামিলে। সেখানে ছবিটির নাম দেওয়া হয়েছে সেট্টাই।

তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রিতেও রিমেক
শুধু তামিল নয় তেলুগুতেও একাধিক বলিউড ছবির রিমেক হয়েছে। নাসিরুদ্দিন শাহের ওয়েডনেস ডে ছবিটি তেলুগুতে তৈরি করা হয়েছে। তেলুগুতে তার নাম এন্ডাউ। তাতে অভিনয় করেছেন কমল হাসান এবং ভেঙ্কটেশ। হিন্দিতে নাসিরুদ্দিন শাহ এবং অনুপম খেরকে অভিনয় করতে দেখা গিয়েছিল। অন্যদিকে আবার এর তামিল রিমেকও হয়েছে। উন্নাইপল ওরুভান নাম দেওয়া হয়েছে তামিলে।

কাহানির রিমেক
কাহানির মতো সুপারহিট বলিউড মুভিরও রিমেক হয়েছে দক্ষিণ ভারতে। তেলুগু ছবি তৈরি করা হয়েছিল তেলুগুতে। তাতে বিদ্যা বালনের চরিত্রে অভিনয় করেছেন দক্ষিণ ভারতের সুপারহিট তারকা নয়নতারা। অমিতাভ বচ্চনের পিঙ্ক ছবির রিমেকও হয়েছে দক্ষিণ ভারতে। যার তামিল নাম নারকোন্ডা পারভাই। তাতে অমিতাভ বচ্চনের ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছে অজিতকে। বলিউডের কমিক ছবি খোসলা কা ঘোসলা ছবিরও দক্ষিণ ভারতীয় ছবিতে রিমেক হয়েছে। যার তামিল নাম পোই সোল্লা পোরাম। সলমন খানের দাবাংয়েরও রিমেক হয়েছে দক্ষিণী ছবিতে। যার নাম গব্বর সিং। আবার করিনা কাপুর-সাহিদ কাপুরের সুপার হিট ছবি জব ইউ মেটেও রিমেক হয়েছে তামিলে কান্দলেন-কাধলাই।












Click it and Unblock the Notifications