'ট্রলিও ঠেলেছেন সেটে', সৌমিত্র প্রয়াণে প্রতিক্রিয়া সন্দীপ রায়ের, আবেগ বিহ্বল শর্মিলা

'ট্রলিও ঠেলেছেন সেটে', সৌমিত্র প্রয়াণে প্রতিক্রিয়া সন্দীপ রায়ের, আবেগ বিহ্বল শর্মিলা

প্রথম ছবির নায়িকা শর্মিলা ঠাকুর, আর সেই ছবিতে পরিচালক সত্যজিৎ রায়। ছবির নাম 'অপুর সংসার'
। যা ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে একটি অসামান্য দলিল! সেই ছবি তৈরি হওয়ার প্রতিটি মুহূর্ত যেন ইতিহাস হয়ে রয়েছে বাংলার চলচ্চিত্রের বুকে। সত্যজিতের সঙ্গে সৌমিত্রর সম্পর্ক নিয়ে এদিন বহু অজানা অধ্যায় তুলে ধরলেন সত্যজিৎ পুত্র সন্দীপ, অন্যদিকে কান্না ধরা গলায় শর্মিলা কী বললেন দেখে নেওয়া যাক।

 সন্দীপ রায়ের প্রতিক্রিয়া

সন্দীপ রায়ের প্রতিক্রিয়া

'ট্রলি ঠেলতেও দেখেছি', এভাবেই প্রতিক্রিয়া দিতে গিয়ে সন্দীপ রায় বর্ণনা করেছেন একটি ফিল্মের সঙ্গে কতটা আত্মস্থ হয়ে যেতেন সৌমিত্র চট্টোপাধ্যায়। সন্দীপ বলেন, এমন অনেক সময় গিয়েছে যখন সৌমিত্র বাবুর হয়তো শট নেই, কিন্তু তাতেও তিনি সেটে এসে ফিল্ম নিয়ে সত্যজিতের সঙ্গে আলোচনা করতেন।

 'অশনি সংকেত' ও সৌমিত্র

'অশনি সংকেত' ও সৌমিত্র

এদিন সন্দীপ রায় বলেন, 'অশনি সংকত' ছবিতে সৌমিত্র চট্টোপাধ্যায়ের অভিনয় তাঁর কাছে সেরা। স্মৃতিচারণায় উঠে আসে শ্যুটিং নিয়ে সৌমিত্রর আলাদা ডায়েরি ধরে রাখার কথাও। এদিন কার্যত সেই স্মৃতিতে বিহ্বল হয়ে পড়েন সত্যজিৎ পুত্র।

 শর্মিলার স্মৃতি চারণা

শর্মিলার স্মৃতি চারণা

এদিন সৌমিত্রর প্রথম নায়িকা শর্মিলা ঠাকুর বলেন, শুধুসহ অভিনেতা নয় একজন বিশ্বাসযোগ্য বন্ধুকে তিনি হারিয়েছেন। অপর্ণার মতো তিনিও ভেবেছিলেন যে সৌমিত্র চট্টোপাধ্যায় ফের একবার লড়াই শেষে ফিরে আসবেন। তবে তা হয়নি।

 সিনেমা, পেন্টিং আর সৌমিত্র

সিনেমা, পেন্টিং আর সৌমিত্র

শুধু কি সিনেমা? সৌমিত্র চট্টোপাধ্যায় একজন নাট্যশিল্পী থেকে লেখকও ছিলেন। অসামান্য তাঁর বাচিক শিল্পী হিসাবে দক্ষতা। সেই সমস্তকে মনে করার পাশাপাশি আবেগপ্রবণ কণ্ঠে শর্মিলা জানান, সৌমিত্র কত একজন পেন্টারও ছিলেন। তাঁর পাণ্ডিত্য 'অরন্যের দিনরাত্রি' ছবির শ্যুটিং শেষে আড্ডার সময় বার বার বেরিয়ে আসত। বনবাংলোয় সেই শ্যুটিংএর কথা এদিন স্মৃতিচারণায় তুলে ধরেন শর্মিলা ঠাকুর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+