‌সৌমিত্র চট্টোপাধ্যায়ের বায়োপিক তৈরি করবেন পরমব্রত, শুটিং শুরু

‌সৌমিত্র চট্টোপাধ্যায়ের বায়োপিক তৈরি করবে পরমব্রত, শুটিং শুরু

আবারও পরিচালক হিসাবে দেখা যাবে পরমব্রতকে। এবার অন্য ধরনের বিষয় নিয়ে হাজির হচ্ছেন পরমব্রত চট্টোপাধ্যায়। সৌমিত্র চট্টোপাধ্যায়ের বায়োপিক বানাচ্ছেন তিনি। আর এই বায়োপিকে অল্পবয়সী সৌমিত্রের চরিত্রে দেখা যাবে যিশু সেনগুপ্তকে।

‌সৌমিত্র চট্টোপাধ্যায়ের বায়োপিক তৈরি করবে পরমব্রত, শুটিং শুরু


গত ১৯ জানুয়ারি সৌমিত্র চট্টোপাধ্যায়ের ৮৫ বছরের জন্মদিনেই বিষয়টি প্রকাশ্যে আনা হয়। জানানো হয় ছবির নাম রাখা হয়েছে '‌অভিযান’‌। ফেব্রুয়ারিতেই শুরু শ্যুটিং বলে জানা গিয়েছে। এই ছবির শুটিং শুরুর কথা সম্প্রতি নিজেই টুইট করেন পরমব্রত। সোশ্যাল মিডিয়ায় শুটিংয়ের কিছু দৃশ্যও পোস্ট করেন তিনি। ছবির শ্যুটিং শুরুর কথা জানিয়ে পরমব্রত লেখেন, '‌আজ থেকে যাত্রা শুরু হয় আপনাদের আশীর্বাদ ও ভালোবাসা কাম্য।’‌ জানা যাচ্ছে, পরমব্রতর ছবিতে অল্পবয়সী সৌমিত্র চট্টোপাধ্যায়ের ভূমিকায় দেখা যাবে যীশু সেনগুপ্তকে।

তবে পরবর্তীতে সৌমিত্রকেই তাঁর নিজের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। ছবিতে উত্তম–সুচিত্রার ভূমিকায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও পাওলি দাম, এছাড়াও রবি ঘোষের ভূমিকায় রুদ্রনীল ঘোষ ও মাধবী মুখোপাধ্যায়ের ভূমিকায় সোহিনী সরকার অভিনয় করবেন বলে এখনও পর্যন্ত জানা গিয়েছে। ছবিতে সত্যজিত রায়ের চরিত্রও রাখা হয়েছে।

পরমব্রত চট্টোপাধ্যায়ের এই ছবিতে সৌমিত্র চট্টোপাধ্যায়ের জীবন ও কেরিয়ারের নানান পর্যায় তুলে ধরা হবে বলে জানা যাচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+