মুম্বইয়ে ১ টন RDX-র মধ্যে ৬০০ কিলো কোথায় পোঁতা রয়েছে! জবাব নিয়ে 'সুর্যবংশী'র ট্রেলার প্রকাশ্যে

মুম্বই শহরে একের পর এক হামলা ক্ষত বিক্ষত করেছে মানুষকে। ১৯৯৩ সালের মুম্বই বিস্ফোরণ, তারপর ২০০৮ সালের মুম্বই হামলা , একের পর বিস্ফোরণে কেঁপে উঠেছে মায়ানগরী মুম্বই। আর এবার এমনই এক নারকীয় বিস্ফোরণের ছক লস্করের কাছে। এই চিত্রনাট্য় নিয়েই 'সূর্যবংশী' ছবিটির ট্রেলার প্রকাশ্যে এসেছে আজ।

মুম্বইতে ১ টন RDX-র মধ্যে ৬০০ কিলো কোথায় পোঁতা রয়েছে!জবাব নিয়ে সুর্যবংশীর ট্রেলার প্রকাশ্যে

১৯৯৩ সালের মুম্বই বিস্ফোরণের সময় গোটা মায়ানগরীতে ১ টন আরডিএক্স এসেছিল।পুলিশের কাছে এই তথ্য পৌঁছে দেন এক ব্যক্তি। আর তাঁর দাবি, এই ১ টনের মধ্যে ৬০০ কিলো আরডিএক্স রয়েছে মুম্বইয়ের কোথাও। সেটি পোঁতা থাকতে পারে। পুলিশের ভূমিকায় থাকা অক্ষয় কুমারের কাছে এই খবর আসতেই, শুরু হয় তৎপরতা । মুম্বইকে বাঁচাতে শুরু হয় মুম্বই পুলিশের সংগ্রাম। যে লড়াইয়ে অক্ষয় পাশে পান, সিংহম অবতারের অজয় আর সিম্বা অবতারের রণবীর সিংকে।

অ্যাকশনে ঠাসা মাল্টিস্টার কাস্টের এই ফিল্ম 'সূর্যবংশী' আগামী ২৪ মার্চ মুক্তি পেতে চলেছে। রোহিত শেট্টি আবারও এই ফিল্মের হাত ধরে অ্যাকশন 'মুডে' ফিরে যেমন এলেন, তেমনই আবার 'মোহরা'র অক্ষয় কুমারের 'অ্যাংরি ইয়ংম্যান' ইমেজ ফিরে এলো ফিল্মের হাত ধরে। সবমিলিয়ে আপাতত জমজমাট এই ফিল্মের অপেক্ষায় চলচ্চিত্রপ্রেমীরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+