শ্রীদেবীর মৃত্যু ঘিরে থেকেই যাচ্ছে রহস্য! একাধিক তথ্য ঘিরে উঠছে নানা প্রশ্ন
৫৪ বছরের এক সুস্থ স্বাভাবিক মহিলা। যিনি তাঁর আত্মীয়ের বিয়েতে দুবাইতে আনন্দ হৈ হুল্লোড় করেন ,আর তার কয়েকদিনের মাথায় শোনা যায় তাঁর মৃত্যুর খবর।
৫৪ বছরের এক সুস্থ স্বাভাবিক মহিলা। যিনি তাঁর আত্মীয়ের বিয়েতে দুবাইতে আনন্দ হৈ হুল্লোড় করেন ,আর তার কয়েকদিনের মাথায় শোনা যায় তাঁর মৃত্যুর খবর। বলিউড সুপারস্টার শ্রীদেবীর আকস্মিক মৃত্যুসংবাদ যতটা বেদনাদায়ক,ততটাই রহস্যজনক। কারণ প্রথম থেকে এই মৃত্যুর কারণ হৃদরোগ বলে জানানো হলেও, পরে তা জলে ডুবে মৃত্যু বলে ঘোষিত হয়। এই মৃত্যু ঘিরে দুবাই পুলিশের নানা তথ্য এবং উঠে আসা কয়েকটি তত্ত্বের দিকে একবার আলোকপাত করা যাক। যদিও এখনও পর্যন্ত এই ঘটনাকে 'দুর্ঘটনা' বলে দাবি করেছে দুবাই পুলিশ।

শ্রীদেবীর মৃত্যুর কারণ
২৪ ফেব্রুয়ারি শনিবার রাতে শ্রীদেবীর মৃত্যু হয়। সেই রাতে এদেশে এই দুঃসংবাদ এসে পৌঁছলে জানতে পারা যায়, হৃদরোগে আক্রান্ত হয়ে অভিনেত্রীর মৃত্যু হয়েছে। ঠিক এক দিন পার করে ২৬ ফেবর্ুয়ারি দুবাই পুলিশ জানিয়েছে , হৃদরোগ নয়, হোটেলের বাথ টবের জলে ডুবে মৃত্যু হয়েছএ শ্রীদেবীর। ফলে স্বভাবতই একটি মৃত্যু নিয়ে দুরকমের তত্ত্ব ও তথ্যে প্রশ্ন উঠছে।

অমর সিং এর দাবি ও দুবাই পুলিশের রিপোর্ট
দুবাই পুলিশ যে ফরেন্সিক রিপোর্ট পেশ করেছে তাতে স্পষ্ট বলা হচ্ছে শ্রীদেবীর রক্তের নমুনাতে অ্যালকোহল পাওয়া গিয়েছে। তবে রাজনীতিবিদ ও বনি কাপুরের ঘনিষ্ঠ বন্ধু অমর সিং এর দাবি, শ্রীদেবী হুইস্কির মতো মদ পান করতেন না। খুব জোর ওয়াইন নিতেন, কিন্তু কোনও দিনও তাঁকে মদ্যপ অবস্থায় দেখা যায়নি। ফলে , সেদিন দুবাইতে তাঁর মদ্যপান করার তত্ত্ব ঘিরেও প্রশ্ন উঠছে ।

ভারসাম্য হারিয়ে মৃত্যু!
দুবাই পুলিশের দাবি, মদ্যপান করে সম্ভবত দুবাইয়ের হোটেলের বাথরুমে ঢুকে ছিলেন শ্রীদেবী। সেখানে নেশাগ্রস্ত অস্থায় বেসামাল হয়ে পড়ে যান তিনি। আর বাথটবে পড়ে, নাকে ,মুখে জল ঢুকে শ্বাসরুদ্ধ হয়ে মারা যান শ্রীদেবী। রহস্য় দানা বাঁধছে শ্রীদেবীর এই বেসামাল অবস্থা ঘিরেই।

উদ্ধার ঘিরে রহস্য
প্রথমে জানা যায়, যে শ্রীদেবীকে বাথরুমে অচৈতন্য় অবস্থায় উদ্ধার করেন তাঁর স্বামী বনি কাপুর। পরে জানা যাচ্ছে , সেই সময়ে অভিনেত্রীকে উদ্ধার করতে বনির সঙ্গে ছিলেন হোটেল স্টাফরাও। দুটি তত্ত্বের অমিল চোখে পড়ার মতো।

কল রেকর্ড খতিয়ে দেখার কারণ?
দুবাই পুলিশ ইতিমধ্যেই শ্রীদেবীর মৃত্যু মামলা দুবাই পাবলিক প্রসিকিউশনের কাছে পাঠিয়ে দিয়েছে। শ্রীদেবী মৃত্যুর ঘটনায় দুবাই পুলিশ আরও তদন্তে নেমে খতিয়ে দেখছে শ্রীদেবীর কল রেকর্ড। ফলে এই ঘটনা আরও সন্দেহ বাড়িয়ে তুলছে এই মৃত্যুকে ঘিরে।

৩ দিন হোটেলে ছিলেন শ্রীদেবী
জানা যাচ্ছে , আত্মীয়ের বিয়ের পর্ব শেষ হওয়ার পর কাপুর পরিবারের সকলই ফিরে যান মুম্বইতে। কিন্তু তারপর ৩ দিন জন্য় দুবাইতে থেকে গিয়েছিলেন শ্রীদেবী। স্বামী বনি ফিরে গেলেও, স্ত্রীকে 'সারপ্রাইজ' দিতে
তিনি আবার ফিরে আসেন দুবাইতে। আর ঘটনার দিন রাতে তাঁরা ডিনার ডেট -এৎ প্রস্তুতিতে ছিলেন।তখনই ঘটে যায় এই ঘটনা। জানা যাচ্ছে, ওই ৩ দিন শ্রীদেবী হোটেল থেকে বের হননি। এনিয়েও রহস্য অনেকের মনেই দানা বাঁধছে।












Click it and Unblock the Notifications