ধূমপান থেকে পরবর্তী ছবি, ভক্তদের খোলা প্রশ্নের জবাব দিলেন শাহরুখ

ধূমপান থেকে পরবর্তী ছবি, ভক্তদের খোলা প্রশ্নের জবাব দিলেন শাহরুখ

লকডাউনের কারণে এখন বলিউড সেলেব থেকে শুরু করে সাধারণ মানুষ এখন সবাই ঘরবন্দী হয়ে রয়েছেন। এই সময় এক সেলেবের কাছে আদর্শ সময় যখন তিনি তাঁর ভক্তদের সঙ্গে কিছু সময় কাটানোর সুযোগ পাচ্ছেন। সোমবার বলিউডের কিং খান সিদ্ধান্ত নেন যে তিনি তাঁর ভক্তদের সঙ্গে আড্ডা দেবেন। এদিন তিনি আস্‌কএসআরকে সেশনে তাঁর ভক্তদের বহু প্রশ্নের উত্তর দেন এবং এই লকডাউনে কিভাবে সময় কাটাবেন তাঁর কিছু সাধারণ টিপসও দেন।

ভক্তদের প্রশ্নের জবাব দেন এসআরকে

ভক্তদের প্রশ্নের জবাব দেন এসআরকে

একজন ভক্ত শাহরুখকে জিজ্ঞাসা করেন লকডাউনের সময় কিভাবে তাঁর সময় কাটছে?‌ এ প্রশ্নের উত্তরে কিং খান কিছুটা মজার স্বরে জানান তাঁর তিন সন্তান তাঁকে ব্যস্ত রেখেছেন। তিনি লেখেন, ‘‌জনসংখ্যা বাড়ার ক্ষেত্রে অবদান রাখার পরও তিন সন্তান পাওয়া সত্যিই খুব আনন্দের। তাঁদের আকার-প্রকারে, আমার ঘণ্টার পর ঘণ্টা কেটে যাচ্ছে। এরপর সারাদিন চলে যাচ্ছে তাদের খেলনা গোছাতে গোছাতে।'‌ শাহরুখ সব ধরনের প্রশ্নের জবাবই খুব সুন্দরভাবে দিচ্ছিলেন তাঁর ভক্তদের কিন্তু একটা প্রশ্ন তাঁকে নির্বাক করে দেয়।

ধূমপান নিয়েও প্রশ্ন শাহরুখকে

ধূমপান নিয়েও প্রশ্ন শাহরুখকে

শাহরুখকে প্রশ্ন করেন এক ভক্ত, ‘‌ধূমপান কিভাবে ছাড়ব বলতে পারবেন?‌ খুব চেষ্টা করছি।'‌ এই প্রশ্নের উত্তরে শাহরুখ বলেন, ‘‌এহে আপনি ভুল জায়গায় এই প্রশ্নের উত্তর খুঁজছেন আমার বন্ধু। আপনার চেষ্টার জন্য আপনাকে শুভকামনা জানাচ্ছি।'‌ প্রসঙ্গত এটা সকলেই জানেন যে শাহরুখের তীব্র ধূমপানের শখ রয়েছে। যদিও এখন সেটা অনেকটাই কম। এরপর এক ভক্ত জিজ্ঞাসা করেন যে তিনি কিভাবে ঘৃণাকারীদের সঙ্গে আচরণ করেন?‌ এ প্রসঙ্গে অভিনেতা মহাত্মা গান্ধীর তিন বাঁদরের প্রসঙ্গ উল্লেখ করে বলেন, ‘‌বাপুজি শিখিয়েছিলেন যে খারাপ জিনিস দেখো না, শুনবে না আর বলবে না। সেটাই এখনও পর্যন্ত মেনে চলি।'‌

শাহরুখের পরবর্তী ছবি নিয়ে প্রশ্ন

শাহরুখের পরবর্তী ছবি নিয়ে প্রশ্ন

এরপর শাহরুখকে প্রশ্ন করেন এক ভক্ত ‘‌স্যার, স্যার আমিরের লাল সিং মুক্তি পাবে, সলমনের রাধে মুক্তি পাবে, আক্কিরও অনেক ছবি মুক্তি পেতে চলেছে, আর আপনার বাহানা কেন?‌'‌ এ প্রশ্নের জবাবে শাহরুখ বলেন, ‘‌বন্ধু প্রথমে আপনি প্রথমে আপনি করে করেই পিষে যাচ্ছি, কি করব।'‌ এভাবেই শাহরুখ ভক্তদের সঙ্গে বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে লকডাউনের আর একটা দিন কাটিয়ে দিলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+