ইন্টারনেট ট্রেন্ডিং ‘বচপন কা প্যায়ার’ নিজের স্টাইলে গেয়ে সোশ্যাল মিডিয়ায় ফিরলেন রানু মণ্ডল
ইন্টারনেট ট্রেন্ডিং ‘বচপন কা প্যায়ার’ নিজের স্টাইলে গেয়ে সোশ্যাল মিডিয়ায় ফিরলেন রানু মণ্ডল
রানু মণ্ডলকে মনে আছে? যিনি রানাঘাট স্টেশনে গান গেয়ে কিছুদিনের খ্যাতি পেয়েছিলেন। রানাঘাট স্টেশনে লতা মঙ্গেশকারের 'এক প্যায়ার কা নাগমা হ্যায়’ গানটি গাওয়ার ২ বছর পর ফের ইন্টারনেটে হইচই ফেলে দিলেন তাঁর গান দিয়ে। তবে এবার তাঁর হিট হওয়ার পেছনে যার হাত রয়েছে সে হল ছত্তিশগড়ের সহদেব ডিনডা। যার বচপন কা প্যায়ার ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিংয়ের শীর্ষে রয়েছে। এবার এসই বচকান প্যায়ার নিজস্ব স্টাইলে গেয়ে ভাইরাল হলেন রানু মণ্ডল।

সহদেবের গান ভাইরাল
সহদেবের গাওয়া এই বচপন কা প্যায়ার দারুণ জনপ্রিয়তা পেয়েছে। এমনকী সহদেবের সহযোগিতায় এটি নতুন করে তৈরি করেছেন বাদশা। তার ভিডিও গানটি ইউটিউবে তুমুল ট্রেন্ডিং হয়ে উঠছে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বহু জনপ্রিয় মুখকেই সহদেবের গাওয়া এই গানটি পারফর্ম করতে দেখা গিয়েছে।
বচপন কা প্যায়ার রানুর স্টাইলে
একই সঙ্গে, রানু মণ্ডল আবারও সোশ্যাল মিডিয়ায় পা রেখেছেন সহদেব ডোরডিকে চ্যালেঞ্জ জানাতে। রানু মণ্ডল তাঁর নিজের কণ্ঠে এবং একটি ভিন্ন স্টাইলে বচপন কা প্যায়ার গানটি গেয়েছেন, যা ইন্টারনেটে তুমুল ভাইরাল হচ্ছে। স্যাকরেড আড্ডা হ্যান্ডেল ইনস্টাগ্রাম থেকে এই ভিডিও পোস্ট করা হয়।

একসময় ভাইরাল ছিলেন রানুও
রানাঘাট স্টেশনে 'এক প্যায়ার কা নাগমা হ্যায়' গান গেয়ে ইন্টারনেটে ভাইরাল হওয়ার পর রানু মণ্ডলের বলিউডে পাড়ি। পরিচালক হিমেশ রেশমিয়ার নতুন ছবি 'হ্যাপি হার্ডি ও হির' ছবিতে 'তেরি মেরি কাহানি' গেয়ে রীতিমতো কপাল খুলে গিয়েছিল রানুর। তিনি হিমেশ রেশমিয়ার নতুন ছবির জন্য 'আশিকি মে তেরি' গানটিও গান, যেটি আসলে ৩৬ চায়না টাউন ছবির গান। এই সবের মাঝে সোশ্যাল মিডিয়ায় কম ট্রোল হননি রানু। হিমেশ রেশমিয়া ও রানু মণ্ডলকে নিয়ে বহু মিম তৈরি করা হয়। তবে এখন সব অতীত। রানুকে পুনরায় ফিরে আসতে হয়েছে তাঁর পুরনো জায়গাতেই। তবে সুযোগ পেলে মাঝে মাঝে সোশ্যাল মিডিয়ায় উঁকিঝুঁকি মারছেন তিনি।

রানু মণ্ডলের মতোই ভাইরাল সহদেব
সহদেব ডোরডি নামে এক বাচ্চা হঠাৎ করেই গেয়ে উঠেছিলেন 'বচনপন কা প্যায়ার'। আর তা সোশ্যাল মিডিয়ায় আসতেই হইচই পড়ে যায়। রাতারাতিই একেবারে সেলিব্রিটি হয়ে যায় সহদেব। এমনকী, জনপ্রিয় সঙ্গীতশিল্পী বাদশাও এই ছোট্ট সহদেবের সঙ্গে গান রেকর্ড করেছেন। যা ১১ অগাস্ট মুক্তি পায়। ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই সম্বর্ধনা জানিয়েছেন ছোট্ট সহদেবকে। তার গাওয়া এই গান সোশ্যাল মিডিয়া জুড়ে এত জনপ্রিয়তা অর্জন করবে তা হয়ত সহদেব নিজেও জানত না। ঠিক যেন রানু মণ্ডলের ঘটনার পুনরাবৃত্তি।












Click it and Unblock the Notifications