'আবার পাল্টি খাচ্ছে,বদলে ফেলবে নিজেদের স্টান্স', নচিকেতার গান ভাইরাল হতেই কাটমানি নিয়ে সরব শিলাজিৎ
'খেয়েছেন যাঁরা কাটমানি..দাদারা কিংবা দিদিমণি', নচিকেতার এই গানের লাইনেই গোটা বাংলা তোলপাড় করে দিয়েছে গত কয়েকদিনে।
'খেয়েছেন যাঁরা কাটমানি..দাদারা কিংবা দিদিমণি', নচিকেতার এই গানের লাইনেই গোটা বাংলা তোলপাড় করে দিয়েছে গত কয়েকদিনে। বিজেপির দাবি, বাংলার বাস্তব পরিস্থিতি বলে দিয়ে এবার গেরুয়া শিবিরে যোগ দিন এই জনপ্রিয় গায়ক নচিকেতা। গানের প্রতিটি পরতে পরতে নচিকেতা আক্রমণ করেছেন রাজ্যের দুর্নীতিকে। মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় নেতাদের কাটমানি ফিরিয়ে দেওয়ার দাবি জানানোর পর নচিকেতার এই গান রাতারাতি ভাইরাল হয়ে যায়। এবার সেই গান নিয়ে মুখ খুললেন আধুনিক বাংলা গানের আরওএক জনপ্রিয় গায়ক শিলাজিৎ।

শিলাজিৎ এবার মুখ খুলেছেন কাটমানি কাণ্ড নিয়ে। এক ফেসবুক পোস্ট-এ শিলাজিৎ লেখেন , 'চোখ কান খোলা রাখ,আবার পাল্টি খাচ্ছে।' আর এই বার্তা দিয়েই রীতিমতো তোলপাড় ফেলে দিয়েছেন সঙ্গীতশিল্পী শিলাজিৎ। এরপরই শিলাজিৎ লেখেন , 'রাজনৈতিক সুবিধে নিয়ে চলতে থাকা মানুষগুলো' আবার নিজেদের স্টান্স বদলাবে বলে পোস্ট-এ জানিয়েছেন শিলাজিৎ।
যদিও শিলাজিতের পোস্টটি ঘিরে একাধিক বিতর্ক তৈরি হয়েছে। অনেকের দাবি নচিকেতাকে কটাক্ষ করে শিলাজিৎ এমন বার্তা দিয়েছেন। যদিও শিলাজিৎ নিজে এভ বিতর্ক থেকে দূরে থাকতে চাইছেন। পোস্ট-এ একাধিক মন্তব্য ঘিরে শিলাজিৎ জানিয়ে দিয়েছেন, কেবলমাত্র নিজের বক্তব্য জানাতেই তিনি এমন বার্তা দিয়েছেন। এর জন্য কোনও রকমের বিতর্ক তিনি পছন্দ করছেন না।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে












Click it and Unblock the Notifications