'সিম্বা'-র ট্রেলারে ধামাকা অ্যাকশনে রণবীর! চমক দিলেন সারা-অজয়, দেখুন ভিডিও
বিয়ে ঘিরে কয়েক দিন ধরেই খবরের শিরোনাম কেড়েছেন রণবীর সিং। এবার বিয়ের পর্ব মিটতেই ফের খবরের শিরোনামে রণবীর । এবার উপলক্ষ্য সমাজ থেকে অপরাধ দূর করা।
বিয়ে ঘিরে কয়েক দিন ধরেই খবরের শিরোনাম কেড়েছেন রণবীর সিং। এবার বিয়ের পর্ব মিটতেই ফের খবরের শিরোনামে রণবীর । এবার উপলক্ষ্য সমাজ থেকে অপরাধ দূর করা। আর সেই অপরাধ দমনের বার্তা নিয়েই আসছে রণবীরের পরবর্তী ছবি 'সিম্বা'। এদিন মুক্তি পেল ছবির ট্রেলার।

ঘটনাস্থল শিবগড়। এলাকার 'সিংহম' হিসাবে পরিচিত ছিলেন এক সাহসী পুলিশ অফিসার। তাঁকে সেখানে দেখে , পুলিশ হওয়ার স্বপ্ন দেখে সেখানেরই এক কিশোর। সেই কিশোরই পরবর্তীকালে পুলিশ অফিসার হয়ে ওঠে। আর এই পুলিশ অফিসারের পরিচিতি 'সিম্বা' হিসাবে। উল্লেখ্য, 'সিংহম' এর পথ ধরে 'সিম্বা' নামটি অনেককেই 'দ্য লায়ন কিং' এর কথা মনে করিয়ে দিচ্ছে। এদিক, ট্রেলার মুক্তি পেতেই তা ক্রমেই আসতে থাকে ট্রেন্ডিং এর তালিকায়।
অনেকেই বলছেন, সারা আলি খান, রণবীর সিং অভিনীত এই ছবি মুক্তিতেই ১০০ কোটির ক্লাবে চটপট ঢুকে যাবে। শুধু সারা বা রণবীর নয়, এই ছবিতে খলনায়কের ভূমিকায় ট্রেলারেই নজর কেড়েছেন সোনু সুদ। ছবিতে বিশেষ ভূমিকায় রয়েছেন অজয় দেবগণও। সবমিলিয়ে একাধিক নামী তারকা রয়েছেন ছবিতে।












Click it and Unblock the Notifications