'তাঁর কেরিয়ারও শেষ করার চেষ্টা হয়েছিল', সুশান্ত বিতর্কে কঙ্গনার পাশে দাঁড়িয়ে বিস্ফোরক সিমি

'তাঁর কেরিয়ারও শেষ করার চেষ্টা হয়েছিল', সুশান্ত বিতর্কে কঙ্গনার পাশে দাঁড়িয়ে বিস্ফোরক সিমি

‌সুশান্ত সিং রাজপুতের আকস্মিক আত্মহত্যা যেমন দেশবাসীকে বিস্মিত করেছে তেমনই বলিউডের স্বজন–পোষণ নিয়েও প্রশ্ন তুলে দিয়েছে। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির অনেকেই মুখ খুলেছেন এই স্বজন পোষণ ও পক্ষপাতিত্ব নিয়ে। বরিষ্ঠ অভিনেত্রী সিমি গারেওয়াল এবার এই প্রসঙ্গে মুখ খুললেন। শুদু তাই নয় পিঠ চাপড়ে সাবাশি জানালেন কঙ্গনা রানাওয়াতকেও। সিমি জানিয়েছেন যে সেই সময় এক প্রভাবশালী ব্যক্তি ইচ্ছাকৃতভাবে তাঁর কেরিয়ার নষ্ট করে দিতে চেয়েছিল, তখন তিনি চুপ ছিলেন।

তাঁর কেরিয়ারও শেষ করার চেষ্টা হয়েছিল, সুশান্ত বিতর্কে কঙ্গনার পাশে দাঁড়িয়ে বিস্ফোরক সিমি


সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নিয়ে অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের দুঃসাহসিক বিবৃতি সাহস জুগিয়েছে সিমি গারেওয়ালকে। তিনি টুইট করে বলেন, '‌আমি কঙ্গনা রানাওয়াতের প্রশংসা করি, যিনি আমার চেয়েও সাহসী ও স্পষ্টবক্তা। একমাত্র আমি জানি কীভাবে এক প্রভাবশালী ব্যক্তি ইচ্ছাকৃতভাবে আমার কেরিয়ার ধ্বংস করতে চেয়েছিলেন। আমি তখন চুপ ছিলাম। কারণ আমি এতটা সাহসী ছিলাম না।’‌ '‌মেরা নাম জোকার’‌, '‌কর্জ’‌–এর মতো ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছিল সিমিকে। এছাড়াও তিনি একটি জনপ্রিয় টক শো করতেন, যেখানে বলিউডের অভিনেতা–অভিনেত্রীরা এসে আড্ডা দিতেন।

সিমি আরও জানিয়েছেন যে, কঙ্গনার সাক্ষাতকার দেখার পর তিনি হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন। তিনি লিখেছেন যে, 'আমি বিচলিত এই ভেবে যে, সুশান্ত সিং রাজপুতকে কী সহ্য করতে হয়েছে, এবং আরও বহিরাগতরা কী সহ্য করছেন বলিউডের অভ্যন্তরে। এর পরিবর্তন দরকার।’ ৬০–৭০ এর দশকের এই অভিনেত্রী তাঁর টুইটে আশা প্রকাশ করে আরও বলেছেন যে, 'যখন আমেরিকায় জর্জ ফ্লয়েডওয়াসকে হত্যা করা হয়, তারপর বদল আসে। ঠিক সেই ভাবেই সুশান্ত সিং রাজপুতের মৃত্যু বলিউডে এই ধারার বদল ঘটাবে।’

প্রসঙ্গত, কঙ্গনা রানাওয়াত তাঁর সম্প্রতি একটি সাক্ষাতকারে বলেছেন, '‌গত ২ মাসে আঠারোটি ব্র‌্যান্ড থেকে আমার নাম কাটা হয়েছে। হয়ত আমি নিজেকে খুন করার চিন্তা মাথায় আনিনি কিন্তু নিজের মাথা কামিয়ে অদৃশ্য হয়ে গিয়েছি।’‌ তিনি বলেন, '‌আমি বলছি না কেউ চাইছিল সুশান্ত মরে যাক, তবে তাঁকে মানসিকভাবে এমনটা করতে বাধ্য করা হয়েছিল।’‌ মুম্বই পুলিস কেন আদিত্য চোপড়া, মহেশ ভাট, করণ জোহরদের জিজ্ঞাসাবাদের জন্য ডাকছে না তা নিয়েও প্রশ্ন তুলেছেন কঙ্গনা। বলেছেন, সুশান্তের মৃত্যু নিয়ে আমি যা বলেছি, তা প্রমাণ করতে না পারলে '‌পদ্মশ্রী’‌ ফিরিয়ে দেব। গত ১৪ জুন মুম্বইয়ের বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার হয় সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত দেহ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+