দিদির পর্দা ফাঁস করে গ্রেফতার সৌভিক, জিজ্ঞাসাবাদের জন্যে ডাকা হবে রিয়া চক্রবর্তীকেও

দীর্ঘ নাটকের পর গ্রেফতার করা হল রিয়া চক্রবর্তীর ভাই সৌভিককে। মাদককাণ্ডে তাকে গ্রেফতার করা হতে পারে বলে গত বেশ কয়েক ঘণ্টা ধরেই কানাঘুষো চলছিল। শেষ পর্যন্ত কিছুক্ষণ আগে সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার করা হয়েছে স্যামুয়েল মিরান্ডাকেও। এই ঘটনার পর শনিবার রিয়া চক্রবর্তীকেও ডাকা হতে পারে বলে খবর।

লাগাতার জেরার মুখে সৌভিক ভেঙে পড়ে

লাগাতার জেরার মুখে সৌভিক ভেঙে পড়ে

এদিন নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর লাগাতার জেরার মুখে সৌভিক স্বীকার করেন, রিয়াই নির্দেশেই ড্রাগ আনা হত। এনসিবি সূত্রে খবর, শুক্রবার ব্যুরোর আধিকারিকদের লাগাতার জেরার মুখে ভেঙে পড়েন সৌভিক চক্রবর্তী। তিনি স্বীকার করে নেয় যে, সুশান্তের বাড়িতে রিয়ার নির্দেশেই আনা হত মাদক।

রিয়ার নির্দেশে ড্রাগ আনা হত

রিয়ার নির্দেশে ড্রাগ আনা হত

সৌভিক আরও জানান, স্যামুয়েল মিরান্ডার মাধ্যমেই ড্রাগ কেনা হত বলে জেরায় জানিয়েছেন সৌভিক। একাধিকবার রিয়ার নির্দেশে ড্রাগ আনা হয়েছে বলে এনসিবি-কে জানিয়েছে সৌভিক। এর আগে সৌভিকের চ্যাট হিস্ট্রি থেকেই তার সঙ্গে বিভিন্ন মাদক ব্যবসায়ীর সম্পর্কের কথা উঠে আসে।

রিয়া চক্রবর্তীকেও এনসিবি সমন পাঠাবে

রিয়া চক্রবর্তীকেও এনসিবি সমন পাঠাবে

প্রসঙ্গত, শুক্রবার সকালেই রিয়ার বাড়িতে রেড করে এনসিবি। তুলে নিয়ে যাওয়া হয় সৌভিক চক্রবর্তীকে। বাজেয়াপ্ত করা হয়, ফোন ল্যাপটপ সহ একাধিক ইলেকট্রনিক গ্যাজেট। অন্যদিকে আটক করা হয় স্যামুয়েল মিরান্ডাকেও। জানা যাচ্ছে, সৌভিক ও স্যামুয়েলকে মুখোমুখি বসিয়ে এখনও চলছে এনসিবি-র জেরা। রিয়া চক্রবর্তীকেও এনসিবি সমন পাঠাবে বলে জানা যাচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+