কে বলে কম উচ্চতার পুরুষরা মহিলা-মন জয় করতে পারেন না! জানেন এঁদের উচ্চতা কত
কথিত রয়েছে, ৬ ফুট উচ্চতা না হলে নাকি বলিউডে নায়ক হওয়া যায় না । সেই মান্ধাতার আমলের ভাবনাকে তুড়ি মেরে উড়িয়েছেন এই নায়করা।
'টল, ডার্ক অ্যান্ড হ্যান্ডসাম'! সুপুরুষদের সম্পর্কে এই ধারণাই বেশি প্রচলিত। বহুজনেরই ধরাণা থাকে যে, পুরুষের উচ্চতা কম হলে, তাঁকে আর সুপুরুষ বলা যায় না। উচ্চতা কম হওয়া নিয়ে বহু পুরুষের মধ্যেও রয়েছে হীনমন্য়তা।
পুরুষদের সম্পর্কে এই সমস্ত আদ্দিকালের ধ্যানধারণা পেছনে রেখে , একের পর এক কম উচ্চতার বলিউড নায়ক আকর্ষণ করেছেন বহু মহিলা মনকেই। একনজরে দেখে নেওয়া যাক , বলিউডের কম উচ্চতার অধিকারী 'হ্যান্ডসাম' নায়কদের তালিকা। কথিত রয়েছে, ৬ ফুট উচ্চতা না হলে নাকি বলিউডে নায়ক হওয়া যায় না । সেই মান্ধাতার আমলের ভাবনাকে তুড়ি মেরে উড়িয়েছেন এই নায়করা।

আমির খান
তিনি বলিউডের মিস্টার পারফেকশনিস্ট। তিনি আমির খান। বলিউডের খান জমানার অন্যতম স্টার । তাঁর উচ্চতা ৫ফুট ৬ , হলেও তাঁর অভিনয় দক্ষতা রূপ সবেতেই মহিলাদের মজিয়েছেন তিনি।

সলমান খান
তিনি বলিউডের ভাইজান হতে পারেন, তবে বহু মহিলার প্রাণপুরুষও তিনি। সলমান খানের উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি। তবুও ৫০ উর্ধ বয়সেও তিনি সমান তালে মহিলাদের মন মজিয়ে যাচ্ছেন।

আরশাদ ওয়ারসি
বলিউডে কৌতূকাভিনেতা হিসাবে তিনি নিজেকে স্বচ্ছন্দ্যে জায়গা করে দিয়েছেন। তাঁর বুদ্ধিদীপ্ত অভিনয়ে অনেকেই মজেছেন। 'মুন্নাভাই' থেকে 'গোলমাল' সিরিজ, সবেতেই মাতকরেছেন আরশাদ ওয়ারসি। তাঁর উচ্চতা ৫ পুট ৫, শুনলে বিশ্বাস নাও করতে পারেন। তবে বিলুডের হ্যান্ডসাম হাঙ্কদের মধ্যেও এই উচ্চতা থাকা সত্ত্বেও নিজের জায়গায় টিকে রয়েছেন এই অভিনেতা।

শাহিদ কাপুর
বলিউডের বাকি নায়করা যখন নিজেদের উচ্চতার দাপটে পৌরাণিক রাজা মহাজারাদের ভূমিকায় অভিনয়ের দাপট দেখাচ্ছেন, তখন উচ্চতা কম নিয়েও পিছনে পড়েননি শাহিদ। পদ্মাবত-এ রতন সিং এর ভূমিকায় অভিনয় করার সুযোগ তিনি নিজের দক্ষতায় পেয়েছেন। 'হায়দর', 'কমিনে'-র মতোএকাধিক ছবিতে তাঁর অভিনয়ই মহিলাদের কাছে তাঁকে আরও আকর্ষণীয় করে তুলেছে। ছিপছিপে চেহারার এই নায়কের উচ্চতা ৫ফুট ৭ ইঞ্চি।

সইফ আলি খান
বলিউড সুন্দরী করিনা কাপুর তাঁর প্রেমে মোহিত হয়েছেন। এছাড়াও একাধিক মহিলার সঙ্গে ছিল তাঁর সম্পর্ক। প্রাক্তন স্ত্রী সুন্দরী অমৃতা সিং। সব মিলিয়ে উচ্চতায় কমতিতে পাত্তা না দিয়ে নিজে চালে চলেছেন ছোট নবাব সইপ আলি খান। তাঁর উচ্চতা ৫ ফুট ৭ ইঞ্চি।

ইমরান হাশমি
৫ ফুট ৭ ইঞ্চির উচ্চতা নিয়ে তিনি বলিউডের তাবড় নায়কদের টক্কর দেন। বলিউডের 'কিসিং কিং' ইমরান হাশমিও কিন্তু পেছনে ফেলেছেন বহু বিসাল উচ্চতার নায়ককে। নেপথ্যে তাঁর অভিনয় দক্ষতা।

রণবীর সিং
বলিউড ডিভা দীপিকা পাড়ুকোনের হার্টথ্রব রণবীর সিং -এর উচ্চতাও বেশ কিছুটা কম। তাঁর উচ্চতাও ৫ ফুট ১০ ইঞ্চি। আর এরকম উচ্চকা নিয়ে আত্মবিশ্বাসের সঙ্গে দাপটে অভিনয় করছেন তিনি।

বরুণ ধওয়ান
বলিউড অভিনেতা বরুণ ধওয়ানের উচ্চতাও ৫ ফুট ৭, তবে তার জন্য় তাঁর কেরিয়ারে বা মহিলা ভক্তদের সংখ্যায় কোনও কমতি আসেনি।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications