বিচারাধীন মামলা নিয়ে কোনও মন্তব্য নয়, পর্নকাণ্ডে স্বামী গ্রেফতারের পর প্রথমবার মুখ খুললেন শিল্পা

পর্নকাণ্ডে স্বামী গ্রেফতারের পর প্রথমবার মুখ খুললেন শিল্পা

‌গত ১৯ জুলাই পর্নোগ্রাফি কাণ্ডে গ্রেফতার হয়েছেন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী তথা ব্যবসায়ী রাজ কুন্দ্রা। স্বামী রাজ গ্রেফতারের পর থেকেই অভিনেত্রীকে নিয়ে সোশ্যাল মিডিয়া ও সংবাদমাধ্যমে বিভিন্ন ধরনের খবর চাউর হয়েছে, যা দেখে রীতিমতো বিরক্ত শিল্পা। তিনি ইতিমধ্যে বম্বে হাইকোর্টে সোশ্যাল মিডিয়া ও সংবাদমাধ্যমের বিরুদ্ধে মানহানির অভিযোগ করলেও হাইকোর্টে তাঁকেই ভর্ৎসনা শুনতে হয়। এরকম পরিস্থিতিতে এই প্রথমবার আনুষ্ঠানিকভাবে সোশ্যাল মিডিয়ায় বিবৃতি জারি করে মুখ খুললেন শিল্পা শেঠি। তিনি স্পষ্ট করে বলেছেন, '‌আমি এ বিষয়ে কোনও মন্তব্য করব না এবং যতদিন মামলাটি বিচারাধীন আছে ততদিন আমি মন্তব্য করা থেকে বিরত থাকব।’‌ শিল্পা এও জানিয়েছেন যে তাঁর মুম্বই পুলিশ ও ভারতীয় বিচার ব্যবস্থার ওপর পূর্ণ আস্থা রয়েছে।

আইনকে আইনের পথে চলতে দেওয়া হোক

আইনকে আইনের পথে চলতে দেওয়া হোক

শিল্পা তাঁর ইনস্টাগ্রামে এক বিবৃতি দিয়ে বলেছেন, 'বিগত ২৯ বছর ধরে আমি ইন্ডাস্ট্রিতে মাথা উঁচু করে কাজ করেছি। ভারতীয় নাগরিক হিসেবে সমস্ত আইনকানুন মেনে চলেছি। আমাকে যাঁরা বিশ্বাস করেছেন, তাঁদের অমর্যাদা করিনি। এটা মাথায় রাখুন।'‌ তিনি আরও বলেন, '‌আমরা কোনও মিডিয়া ট্রায়াল পাওয়ার যোগ্য নেই। আইনকে আইনের পথে চলতে দিন।'

 সন্তানদের স্বার্থে শিল্পার অনুরোধ

সন্তানদের স্বার্থে শিল্পার অনুরোধ

অভিনেত্রী যে ব্যাখ্যা দেওয়ায় বিশ্বাসী নন সে কথা জানিয়ে বলেন, '‌কখনও অভিযযোগ করিনি, কখনও ব্যাখা দিইনি। এই নীতিতে আমি এখনও বিশ্বাসী। আবারও বলছি মামলা চলছে। তদন্ত হচ্ছে। ভারতের আইন ব্যবস্থা এবং মুম্বই পুলিশের উপর আমার আস্থা রয়েছে। পরিবার হিসেবে আমরাও আইনি সহযোগিতা নিচ্ছি। মা হিসেবে একটাই অনুরোধ করব তদন্ত শেষ হওয়া পর্যন্ত আমাদের ব্যক্তিগত জীবনকে ব্যক্তিগত থাকতে দিন। আমার সন্তানদের স্বার্থে এই অনুরোধ করছি। অর্ধসত্য জেনে, যাচাই না করেই অনেকে অনেক কিছু বলছেন। সেটা করবেন না।'‌

১০ অগাস্ট পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজত

১০ অগাস্ট পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজত

প্রসঙ্গত, রাজ কুন্দ্রাকে ১০ অগাস্ট পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে। রায়ান থর্পে সহ রাজ কুন্দ্রার ঘনিষ্ঠ ৯ জনকে এই পর্নকাণ্ডে গ্রেফতার করা হয়েছে। মুম্বই পুলিশকে কুন্দ্রার চারজন কর্মী জানিয়েছেন যে হটশট থেকে আপলোড করা ক্লিপিংগুলি যেন তাঁরা মুছে দেয়। এই হটশটের মাধ্যমেই পর্ন কনটেন্ট ছড়িয়ে পড়ত ফোনে। এই অ্যাপটি প্লে স্টোর ও অ্যাপ স্টোর থেকে সরিয়ে দেওয়া হয়েছে। ইতিমধ্যেই শিল্পাকে দু'‌বার করাইম ব্রাঞ্চ জিজ্ঞাসাবাদ করেছেন।

হাইকোর্টে ভর্ৎসিত শিল্পা

হাইকোর্টে ভর্ৎসিত শিল্পা

বম্বে হাইকোর্টের পক্ষ থেকেও শিল্পা শেঠির করা মানহানি মামলায় জানানো হয়েছে যে সংবাদ মাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করা যাবে না। পাশাপাশি হাইকোর্ট এও জানিয়েছে, পুলিশের দেওয়া তথ্য তুলে ধরলে তা মানহানিকর হতে পারে না। প্রসঙ্গত, স্বামী রাজ কুন্দ্রাকে নিয়ে শিল্পার বাড়ি তল্লাশির সময় অভিনেত্রী উত্তেজিত হয়ে স্বামীর সঙ্গে বচসায় জড়িয়েছিলেন। সংবাদ মাধ্যম তাঁদের ব্যক্তিগত মুহূর্ত নিয়ে খবর করায় অসন্তোষ প্রকাশ করেছেন অভিনেত্রী। তাঁর আইনজীবী বলেছেন, '‌স্বামী-স্ত্রীর মধ্যে যা হয়েছে, তা জনসমক্ষে তুলে ধরা উচিত হয়নি।'‌ যদিও হাইকোর্টের মতে শিল্পা নিজেই তাঁর জীবন জনসমক্ষে তুলে ধরেছেন। ‌

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+