'হিউম্যান কম্পিউটার' এবার ৭০ এমএম-এ! বিদ্যা মাতিয়ে দিলেন 'শকুন্তলা' বেশে
ভারতের অন্যতম গর্ব গণিতবিদ শকুন্তলা দেবী। যাঁকে দুনিয়া কুর্ণিশ করে ' হিউম্যান কম্পিউটার' নামে। ভারতীয় গণিত শাস্ত্রের সেই মহীরুহকে নিয়েই এবার আসতে চলেছে বলিউডের নতুন ফিল্ম। নাম ' শকুন্তলা দেবী '।
ভারতের অন্যতম গর্ব গণিতবিদ শকুন্তলা দেবী। যাঁকে দুনিয়া কুর্ণিশ করে ' হিউম্যান কম্পিউটার' নামে। ভারতীয় গণিত শাস্ত্রের সেই মহীরুহকে নিয়েই এবার আসতে চলেছে বলিউডের নতুন ফিল্ম। নাম ' শকুন্তলা দেবী '।

ছবিতে ফার্স্ট লুকেই মাত করে দিয়েছেন বিদ্যা বালান। পরিচালক অনু মেননের ছবি 'শকুন্তলা দেবী' ছবিতে নাম ভূমিকায় রয়েছেন বিদ্যা বালান। আর চুলের আদব কায়দা থেকে তাকানোর ধরন, সমস্ত কিছুতেই ছবিতে মাত করেছেন বিদ্যা বালান। বিদ্যা এই ছবি ঘিরে রীতিমতো উচ্ছ্বসিত। অভিনেত্রী জানান, ' এদেশের অন্যতম অনুপ্রেরণাদায়ক মহিলা শকুন্তলাদেবী। ' আর তাঁর ভূমিকায় অভিনয় করতে পেরে উচ্ছ্বসিত বিদ্যা।
Filming begins today... Vidya Balan as #ShakuntalaDevi... Based on the life of mathematical genius, the ‘human computer’ - Shakuntala Devi... Directed by Anu Menon... Summer 2020 release... Produced by Sony Pictures Networks Productions and Abundantia Entertainment. pic.twitter.com/JnyC4W0OfH
— taran adarsh (@taran_adarsh) September 16, 2019
প্রসঙ্গত, এই ছবিতে বিদ্যার সঙ্গে দেখা যেতে চলেছে যিশু সেনগুপ্তকে। ছবিতে শকুন্তলা দেবীর স্বামীর ভূমিকায় থাকছেন যিশু সেনগুপ্ত। তবে, ছবিতে যিশুর থাকা বা না থাকা নিয়ে এখনই মুখ খুলতে নারাজ ফিল্ম নির্মাতারা।












Click it and Unblock the Notifications