স্নান না করেই রবিবারগুলো কাটিয়ে দিতেন শাহরুখ! গৌরীর সঙ্গে রোম্যান্সের পুরনো স্মৃতি উস্কে দিলেন 'বাজিগর'-এর

স্নান না করেই রবিবারগুলো কাটিয়ে দিতেন শাহরুখ! গৌরীর সঙ্গে রোম্যান্সের পুরনো দিন স্মরণ করেন 'বাজিগর'

শাহরুখ খানের ধারালো মজা মশকরার গুণ ইন্ডাস্ট্রিতে বহুজনেরই মন মজিয়ে দিয়েছে। বলিউড ইন্ডাস্ট্রিতে বহুজনই এমন রয়েছেন যাঁরা শাহরুখের এই মজা মশকরার খোরাকে যোগ দিয়ে অনাবিল আনন্দ পেয়েছেন। শোনা যায়, এসআরকের বাড়িতে দিওয়ালির পার্টির আসরে শাহরুখের সঙ্গে আড্ডার আসরে বসতে অনেকেই সেই কারণে পছন্দ করেন। এবার সেই মজার মেজাজেই এক পুরনো ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করে শাহরুখ ফের কাড়লেন শিরোনাম।

কার সামনে মুখ খুললেন শাহরুখ

কার সামনে মুখ খুললেন শাহরুখ

সেই সময় করোনা ছিলনা। বিশ্ব এক সুস্থ স্বাভাবিক পরিস্থিতির মধ্যে ছিল। জীবনে ছিল রোজের রুটিন। আর রুটিনের মধ্যে ছিল রবিবারগুলোর ছুটি। বিশেব সেই সময় 'লকডাউন' এর মানে শেখেনি ! এমন এক সময় ছিল নব্বইয়ের দশক। সেই সময় অভিনেত্রী ফরিদা জালালকে দেওয়া সাক্ষাৎকারে শাহরুখ খান জানান, রবিবারগুলো তিনি কেমন করে কাটান। আর সেই পুরনো ভিডিও এদিন ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে দিলেন শাহরুখ।

বকুনি দিতনে গৌরী!

বকুনি দিতনে গৌরী!

সাক্ষাৎকারে শাহরুখ নিজের রবিবারগুলো নিয়ে বলার সময় জানান, রবিবার ঘুম থেকে উঠলেই প্রথমেই যে জিনিসটি তিনি শুনতে পেতেন, তা হল স্ত্রী গৌরীর ধমক। আর এই বকাবকির কারণ ছিল, সপ্তাহের বাকি ছয় দিন কেন শাহরুখ একবারও ঘর , সংসারের দিকে নজর দেননি, তা নিয়ে। শাহরুখ সাক্ষাৎকারে বলেন, সপ্তাহে রবিবার বাদে বাকি দিনে কত ঘণ্টা তিনি বাড়ি থেকেছেন তা নিয়ে গৌরীর রাগারাগির মধ্যেই রোম্যান্টিক মেজাজে ঘুম ভাঙত তাঁর!

শোবার ঘরে চলত খুনসুটি আর রোম্যান্স

শোবার ঘরে চলত খুনসুটি আর রোম্যান্স

সাক্ষাৎকারে শাহরুখ বলেন, যখন গৌরী এমন বকাবকি করে যেতেন তখন তিনি বলতেন, 'দেখ গৌরী আমি খুবই ক্লান্ত।' আরও রেগে গৌরী গলার সুর চড়াতেন বলে মজার ছলে ঘটনা পরম্পরা বলে যেতে থাকেন শাহরুখ। শাহরুখের উত্তর শোনার পর নাকি গৌরী পাল্টা বলতেন 'আমি কিছু শুনতে চাই না।' এরপর বকুনি থামলেই শাহরুখ ঘুমঘুম চোখে গৌরীর দিকে তাকিয়ে রোম্য়ান্টিক মেজাজে গৌরীর রূপের প্রশংসা করতেন। একথা ফরিদা জালালকে সাক্ষাৎকারে জানিয়ে গৌরীর সঙ্গে তাঁর রোম্যান্সের বিবরণ দেন 'বাদশা'।

রবিবার স্নান করতেন না শাহরুখ!

রবিবার স্নান করতেন না শাহরুখ!

সাক্ষাৎকারে শাহরুখ বলেন, তিনি একটু রোম্যান্টিক হতেই গৌরী বলতেন 'তোমাকেও ক্লান্ত দেখাচ্ছে। ' গৌরীর মুখে একথা শুনেই শাহরুখ কার্যত জানিয়ে দিতেন যে রবিবার তিনি স্নান করবেন না। সাক্ষৎকারে শাহরুখ বলেন, 'আমি রবিবার স্নান করি না। আমি বিছানায় থাকি। চিপস খাই। টিভি চালিয়ে রাখি, আর ফিল্ম দেখি।' শাহরুখ নিজেই এই ঘটনার কথা সম্বলিত ভিডিওটি তাঁর
অফিশিয়াল পেজে পোস্ট করেন ইনস্টাগ্রামে। আর আপাতত তা ভাইরাল।

 রবিবার বিকেলগুলো কেমন ছিল?

রবিবার বিকেলগুলো কেমন ছিল?

শাহরুখ জানান, রবিবার দুপুর আলস্যে কেটে যেতেই বিকেলে আসতেন তাঁর বন্ধুবান্ধবরা। বহু ধরনের খেলা হত বাড়িতে। সন্ধ্যে গড়াতেই তাঁরা ডিস্কোথেক কিম্বা ডান্সিং প্লেসে যেতেন। শাহরুখ জানান, গৌরী নাচতে ভালোবাসেন, তাই রবিবারগুলো গৌরীর পছন্দের জায়গাতেই তাঁরা যেতেন। এরপর স্বামী ও স্ত্রী মিলে রবিবার রাতে ঘুমোনের আগে একসঙ্গে একটি ফিল্ম দেখতেন। তারপর ঘুম।

{quiz_673}

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+