শাহরুখ-অমিতাভ থেকে দীপিকা-ঐশ্বর্যরা কে কোন শিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়া ছিলেন জানেন! একনজকে তালিকা
বলিউড তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে নানান সময়ই বহু কৌতূহল মানুষের মধ্যে সঞ্চারিত হয়। উল্লেখ্য, বলিউডের তাবড় স্টারদের ফ্যানবেসের মধ্যে পছন্দের তারকার ছোটবেলা থেকে অজানা নানান কাহিনি নিয়েই কৌতূহল রয়েছে। শাহরুখ থেকে অমিতাভের বহু ভক্তের কাছেই প্রিয় তারকার একাধিক ঘটনা অনেক সময় অজানা থেকে যায়। দেখে নেওয়া যাক, অমিতাভ বচ্চন থেকে শাহরুখব, সলমন, দীপিকা, অ্যাশদের শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে কিছু তথ্য।

শাহরুখ খান
দিল্লির সেন্ট কলম্বিয়া স্কুল যা ক্রিশ্চিয়ান বয়েজ স্কুল নামেও পরিচিত, সেখান থেকে প্রাথমিক শিক্ষা সম্পন্ন করেন শাহরুক খান। বলিউডের বাদশা এরপর দিল্লি বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত হনসরাজ কলেজ থেকে অর্থনীতি নিয়ে পড়াশোনা করেন। পরবর্তীকালে মাস মিউনিকেশন ও সাংবাদিকতা নিয়ে জামিয়া মিলিয়া ইসলামিয়া থেকে স্নাতোকোত্তর পাশ করেন তিনি।

অমিতাভ বচ্চন
কবি হরিবংশ রাই বচ্চনের সন্তান অমিতাভ বচ্চন। উত্তরপ্রদেশের বুকে ছোটবেলার একটা বড় অংশ কাটিয়েছেন অমিতাভ। এলাহাবাদের বয়েজ হাইস্কুল থেকে পাশ করেন অমিতাভ বচ্চন। এরপর শ্রেউড কলেজ ও পরবর্তীকালে দিল্লি বিশ্ববিদ্যালয়ের কিরোরি মাল কলেজে ডবল মেজর নিয়ে পাশ করেন তিনি।

দীপিকা পাড়ুকোন
দীপিকা পাড়ুকোন বিদেশে জন্মগ্রহণ করলেও, কন্নড় এই তারকা মূলত তাঁর শিক্ষা জীবনের বড় অংশ কাটিয়েছেন বেঙ্গালুরুতে। বেঙ্গালুরু থেকে উছে আসা স্টার ক্রীড়াবিদ প্রকাশ পাড়ুকোনের মেয়ে দীপিকা বেঙ্গালুরুর সোফিয়া হাই স্কুলের পড়ুয়া ছিলেন। পরে তিনি মাউন্ট কারমেল কলেজের ছাত্রী হন। পরবর্তীকালে ইন্জদিরা গান্ধী ওপেন ইউনিভার্সিটি থেকে কলাবিভাগে স্নাতক ডিগ্রি পান।

সলমন খান
সলমন খানের ছোটবেলা কেটেছে সিন্ধিয়া স্কুলে। সেখানে রীতিমতো বিভিন্ন নিয়ম নিষ্ঠার মধ্যে দিয়ে জীবনযাপন করতে হত সলমনকে। দেশের অন্যতম খরচসাপেক্ষ স্কুলের তালিকায় পড়ে সিন্ধিয়া স্কুল। বোর্ডিং স্কুলে ছোটবেলা কাটানোর পর মুম্বইের সেন্ট জিভিয়ার্স কলেজে ভর্তি হয়েছিলেন বলিউডের সুলতান।

বিদ্যা বালান
অভিনেত্রী বিদ্যা বালান মুম্বইয়ের সেন্ট অ্যান্টনি গার্লস হাই স্কুলের ছাত্রী। সেখান থেকে তিনি স্নাতক পাশ করেছেন। মুম্বইয়ের সেন্ট জিভিয়ার্স কলেজে সোশিওলজির ছাত্রী ছিলেন বিদ্যা বালান। তিনি মুম্বই বিশ্ববিদ্যালয় থেকে সোশিওলজিতে একটি মাস্টার্স ডিগ্রি করেন।

আমির খান
১৯৮১ সাল পর্যন্ত বম্বে স্কটিশ স্কুলে পড়াশোনা করেন আমির খান। তার আগে বান্দ্রার সেন্ট অ্যানে স্কুলের পড়ুয়া ছিলেন এই তারকায পরবর্তীকালে মুম্বইয়ের নার্সি মঞ্জি কলেজ অফ কমার্স অ্যান্ড ইকোনমিক্সে ভর্তি হন তিনি। এরপর তারকা মিস্টার পারফেকশনিস্টকে চিনতে শুরু করে বলিউড। আর বলিউডে পা রাখার পর আর ফিরে তাকাকে হয়নি আমির খানকে। তাঁর হাত ধরে বহু হিট পেয়েছে বলিউড।

ঐশ্বর্য রাই
দীপিকার মতো কন্নড় সুন্দরী ঐশ্বর্য রাই কর্ণাটকের মেয়ে হলেও তাঁর পঠনপাঠন মুম্বইতে। আর্যবিদ্যা মন্দির হাইস্কুলের পড়াশোনা করেছেন। এই স্কুল মুম্বইয়ের। এরপর মাতুঙ্গাতে ডিজি রুপারাল কলেজে পড়াশোনা করেন অ্যাশ। পরবর্তীকালে আর ফিরে তাকাতে হয়নি তাঁকে। শিক্ষাগত যোগ্যতার সঙ্গে রূপের ঝলকে তিনি বিশ্ব সুন্দরীরর মঞ্চ জয় করেন। আর পরবর্তীকালে বলিউডের স্টার নায়িকা থেকে বচ্চন ঘরনী হয়ে আজ দাপটে অভিনয় করছেন অ্যাশ।

রণবীর কাপুর
মুম্বইয়ের বুকে মাহিমে বম্বে স্কটিশ স্কুলে প্রাথমিক শিক্ষার পাঠ সম্পন্ন করেন রণবীর কাপুর। এইচ আর কলেজ অফ কমার্স অ্যান্ড ইকোনমিক্স ছিল রণবীর কাপুরেরর কলেজ। মিজের কেরিয়ারকে অভিনয়ের দিকে নিয়ে যাওয়ার আগে রণবীর এখানেই তাঁর প্রাথমিক শিক্ষা সম্পন্ন করেন। পরবর্তীকালে তিনি অভিনয় শিখতে বিদেশের মাটিতে পা দেন।



Click it and Unblock the Notifications
