জ্ঞান ফেরার সাতদিন পর ফের ভেন্টিলেশনে রাজু শ্রীবাস্তব, জ্বরে পুড়ছে শরীর

ফের কমেডিয়ান রাজু শ্রীবাস্তবকে ভেন্টিলেটর সার্পোট দেওয়া হল। বৃহস্পতিবার তাঁর ১০০ ডিগ্রি জ্বর দেখা যায়, এরপরই চিকিৎসকরা ফের তাঁকে ভেন্টিলেটরে দেওয়ার ব্যবস্থা করেন। জনপ্রিয় কমেডিয়ান রাজু শ্রীবাস্তব গত ১০ অগাস্ট জিমে শরীরচর্চা করার সময় হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন, তখন থেকেই তিনি দিল্লির অইমসে ভর্তি রয়েছেন এবং তাঁর চিকিৎসা চলছে।

ফের ভেন্টিলেশনে রাজু শ্রীবাস্তব

সাতদিন পর তাঁর জ্ঞান ফিরলেও তাঁর শারীরিক অবস্থা ফের সঙ্কটজনক হয়ে ওঠে। ১ সেপ্টেম্বর তাঁকে ফের ভেন্টিলেটর সাপোর্ট দিতে হয়। কমেডিয়ানের ১০০ ডিগ্রির ওপরে জ্বর রয়েছে বলে জানা গিয়েছে। রাজুর পিআরও গর্বিত নারাঙ্গের সাম্প্রতিক আপডেট অনুযায়ী, তাঁর জ্ঞান রয়েছে এবং তাঁর হাত-পা নড়ানো একটু বেড়েছে। গত ১০ অগাস্ট দিল্লির এইমসে ভর্তি হন রাজু শ্রীবাস্তব। জিমে শরীরচর্চা করার সময় তিনি হৃদরোগে আক্রান্ত হন। তাঁর প্রশিক্ষক তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যান। তারপর থেকেই জ্ঞান ফেরেনি রাজু শ্রীবাস্তবের। কয়েকটা দিন কমেডিয়ানের স্বাস্থ্য নিয়ে যথেষ্ট উদ্বগ দেখা গিয়েছিল। ২৫ অগাস্ট রাজু অবশেষে জ্ঞানে আসেন সকাল ৮টা ১০ মিনিটে।

দেশের জনপ্রিয় কমেডিয়ান রাজু শ্রীবাস্তব একাধিক কমেডি শোতে অংশ নিয়েছিলেন। রাজু দ্য গ্রেট ইন্ডিয়ান লাফটার চ্যালেঞ্জে, কমেডি সার্কাস, দ্য কপিল শর্মা শো, শক্তিমানে অংশ নেন। এছাড়াও বলিউডের ম্যায়নে প্যায়ার কিয়া, তেজাব, বাজিগর ও একাধিক সিনেমায় রাজু অভিনয় করেছেন। ইন্ডিয়ান লাফটার চ্যালেঞ্জে সম্প্রতি তাঁকে বিশেষ অতিথি হিসাবে দেখা গিয়েছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+