Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

৬৩তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসে সেরার সেরা হলেন কারা, দেখুন একনজরে

বলিউড ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসের পুরস্কার বিজয়ীদের তালিকা ঘোষিত হল।

বলিউড ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসের পুরস্কার বিজয়ীদের তালিকা ঘোষিত হল। মুম্বইয়ে জমজমাট অনুষ্ঠানের মধ্য দিয়ে বিজয়ীদের হাতে পুরস্কারের তালিকা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানের সঞ্চালনায় সকলকে মাতিয়ে রেখেছিলেন বাদশা শাহরুখ খান ও তাঁর সঙ্গ দেন পরিচালক করণ জোহর। এবছর কোনও সুপারস্টাররা নন, পুরস্কার বিজয়ীদের তালিকায় অন্য খ্যাতনামা অভিনেতা, অভিনেত্রীরা রয়েছেন। একনজরে দেখে নেওয়া যাক কে কোন বিভাগে পুরস্কার জিতলেন।

সেরা সিনেমা

সেরা সিনেমা

এবছরের ফিল্ম ফেয়ারে সেরা সিনেমা নির্বাচিত হয়েছে হিন্দি মিডিয়াম।

সেরা সিনেমা ক্রিটিক অ্যাওয়ার্ড

সেরা সিনেমা ক্রিটিক অ্যাওয়ার্ড

এবছরের সেরা সিনেমা ক্রিটিক অ্যাওয়ার্ড পেয়েছে নিউটন।

সেরা অভিনেতা

সেরা অভিনেতা

হিন্দি মিডিয়াম সিনেমার জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন ইরফান খান।

সেরা অভিনেত্রী

সেরা অভিনেত্রী

তুমহারি সুলু সিনেমার জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন বিদ্যা বালন।

সেরা অভিনেতা ক্রিটিক চয়েজ

সেরা অভিনেতা ক্রিটিক চয়েজ

ট্র্যাপড সিনেমার জন্য সেরা অভিনেতার ক্রিটিক চয়েজ অ্যাওয়ার্ড পেয়েছেন রাজকুমার রাও।

সেরা অভিনেত্রী ক্রিটিক চয়েজ

সেরা অভিনেত্রী ক্রিটিক চয়েজ

সিক্রেট সুপারস্টার সিনেমার জন্য সেরা অভিনেত্রী ক্রিটিক চয়েজ অ্যাওয়ার্ড পেয়েছেন জাইরা ওয়াসিম।

সেরা নির্দেশক

সেরা নির্দেশক

বরেলি কি বরফি সিনেমার জন্য সেরা ডিরেক্টরের পুরস্কার পেয়েছেন অশ্বিনী আইয়ার তিওয়ারি।

সেরা ডেব্যু ডিরেক্টর

সেরা ডেব্যু ডিরেক্টর

এ ডেট ইন দ্য গুঞ্জ সিনেমার জন্য সেরা ডেব্যু ডিরেক্টরের পুরস্কার পেয়েছেন কঙ্কনা সেনশর্মা।

সাপোর্টিং রোলে সেরা অভিনেতা

সাপোর্টিং রোলে সেরা অভিনেতা

বরেলি কি বরফি সিনেমার জন্য সাপোর্টিং রোলে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন রাজকুমার রাও।

সাপোর্টিং রোলে সেরা অভিনেত্রী

সাপোর্টিং রোলে সেরা অভিনেত্রী

সিক্রেট সুপারস্টার সিনেমায় সহযোগী অভিনেত্রী হিসাবে সেরার পুরস্কার পেয়েছেন মেহের ভিজ।

সেরা মিউজিক

সেরা মিউজিক

জগ্গা জাসুস সিনেমার জন্য সেরা মিউজিকের পুরস্কার পেয়েছেন প্রীতম।

সেরা প্লেব্যাক গায়ক

সেরা প্লেব্যাক গায়ক

'রোকে না রুকে নয়না' সিনেমার জন্য সেরা প্লেব্যাক গায়কের পুরস্কার পেয়েছেন বদ্রীনাথ কি দুলহনিয়া।

সেরা প্লেব্যাক গায়িকা

সেরা প্লেব্যাক গায়িকা

মেঘনা মিশ্র সিক্রেট সুপারস্টারের গান নাচদি ফিরা-র জন্য সেরা প্লেব্যাক গায়িকার পুরস্কার পেয়েছেন।

সেরা গীতিকার

সেরা গীতিকার

জগ্গা জাসুস সিনেমার জন্য অমিতাভ ভট্টাচার্য উল্লু কা পাঠঠা- গান লিখে সেরা গীতিকার পুরস্কার পেয়েছেন।

লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরস্কার

লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরস্কার

এবছর ফিল্ম ফেয়ার লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে অভিনেত্রী মালা সিনহা ও বাপি লাহিড়ীকে।

সেরা কোরিওগ্রাফি

সেরা কোরিওগ্রাফি

বিজয় গঙ্গোপাধ্যায় ও রুয়েল দৌসান ভারিনদানিকে 'জগ্গা জাসুস' সিনেমার 'গলতি সে মিসটেক' গানের কোরিওগ্রাফির জন্য পুরস্কার দেওয়া হয়েছে।

বেস্ট ব্যাকগ্রাউন্ড স্কোর

বেস্ট ব্যাকগ্রাউন্ড স্কোর

সুরকার প্রীতমকে 'জগ্গা জাসুস' সিনেমার জন্য সেরা ব্যাকগ্রাউন্ড স্কোরের পুরস্কার দেওয়া হবে।

সেরা অ্যাকশন

সেরা অ্যাকশন

টম স্ট্রুথার্সকে টাইগার জিন্দা হ্যায় সিনেমার জন্য বেস্ট অ্যাকশন ডিরেক্টরের পুরস্কার জিতেছেন।

সেরা সিনেমাটোগ্রাফি

সেরা সিনেমাটোগ্রাফি

'এ ডেথ ইন দ্য গুঞ্জ' সিনেমার জন্য শীর্ষা রায় সেরা সিনেমাটোগ্রাফির পুরস্কার পেয়েছেন।

সেরা সম্পাদনা

সেরা সম্পাদনা

রাজকুমার রাও অভিনীত ট্র্যাপড সিনেমার জন্য নিতিন বৈদ্য সেরা সম্পাদনার পুরস্কার জিতেছেন ফিল্মফেয়ারে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+