ঠাকুমা শর্মিলার সঙ্গে ঘরোয়া আড্ডায় কী নিয়ে আলোচনা হয় নাতনির! উত্তর দিলেন সারা

এই মুহূর্তে বলিউডে আলোচনার অন্যতম কেন্দ্রবিন্দুতে নবাব কন্যা সারা আলি খান। যাঁর ফ্যান ফলোইং ধীরে ধীরে প্রতিটি ফিল্মের সঙ্গে বেড়ে চলেছে।

এই মুহূর্তে বলিউডে আলোচনার অন্যতম কেন্দ্রবিন্দুতে নবাব কন্যা সারা আলি খান। যাঁর ফ্যান ফলোইং ধীরে ধীরে প্রতিটি ফিল্মের সঙ্গে বেড়ে চলেছে। ক্রমেই সমসাময়িক জাহ্নবীকে ছাপিয়ে স্টারডমের মধ্যে চলে আসছেন সারা । শুধু যে সইফ আলি- অমৃতার কন্যা তিনি তা নয়, ভারতীয় চলচ্চিত্রের অন্যতম নামী অভিনেত্রী শর্মিলা ঠাকুরের নাতিনও বটে!

ঠাকুমা শর্মিলার সঙ্গে ঘরোয়া আড্ডায় কী নিয়ে আলোচনা হয় নাতনির! উত্তর দিলেন সারা

ঠাকুমা শর্মিলাকে নিয়ে সারাকে প্রশ্ন করা হলে তিনি জানান, 'সৌন্দর্য ও নম্রতার প্রতিমূর্তি তিনি। আর সেটার জন্য আমি তাঁর ভক্ত। আর ঠাকুমার হিসাবে আমি তাঁকে শ্রদ্ধা করি। তবে শ্রদ্ধা আর আন্তরঙ্গতার মধ্যে আমি ভারসাম্য মেনে চলি।' ঠাকুমা শর্মিলার যে খুবই কাছের মানুষ সারা তা জানাতে গিয়ে , এই উঠতি তারকা বলেন,'আমি তাঁর সঙ্গে সমস্ত বিষয়েই কথা বলি। তবে আমাদের আলোচনা অনেকটাই বেশি হয় আন্তর্জাতিক পরিস্থিতি, রাজনৈতিক পরিস্থিতি নিয়ে। সেক্ষেত্রে মেকআপ আর হেয়ার স্টাইল একদমই সেভাবে আলোচিত হয়না।'

সারার পারফরমেন্স নিয়ে যে শর্মিলা ঠাকুর কতটা উচ্ছ্বসিত তা 'কেদারনাথ' মুক্তির পরই জানা গিয়েছিল। যখন শর্মিলা ঠাকুর ১৪ বছর পর সইফের প্রথম স্ত্রী অমৃতাকে একটি বার্তা পাঠান সারার ভূয়সী প্রশংসা করে। সারা এই বিষয়ে জানান, ' ঠাকুমা খুবই গর্বিত। আর আমারা পারফরম্যান্স নিয়ে তিনি বহু মেসেজ পেয়েছেন। তা তিনি মাকে জানিয়েওছেন।' সারার দাবি, কোনও চরিত্রগতভাবে যদি দর্শক ও পরিবারের সকলকে এক সঙ্গে আনা যায়,.. আর তা যদি ৩০ সেকেন্ডের জন্যেও একসঙ্গে আনা যায়.. তার থেকে ভালো আর কী হতে পারে!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+