সুশান্ত মৃত্যু রহস্যে উঠে এল সঞ্জয় লীলা বনশালির নাম, সমন পাঠানো হল পরিচালককে

সুশান্ত মৃত্যু রহস্যে উঠে এল সঞ্জয় লীলা বনশালির নাম, সমন পাঠানো হল পরিচালককে

এবার সুশান্ত সিং রাজপুতের মৃত্যু রহস্যে নাম জড়ালো চিত্র পরিচালক সঞ্জয় লীলা বনশালির। জানা গিয়েছে, বনশালির বয়ান রেকর্ড করার জন্য তাঁকে বান্দ্রা পুলিশের পক্ষ থেকে সমন পাঠানো হয়েছে। গত ১৪ জুন মুম্বইয়ে নিজের ফ্ল্যাট থেকে উদ্ধার হয় সুশান্তের ঝুলন্ত দেহ।

বনশালি তদন্তে সাহায্য করবেন বলে জানিয়েছেন

বনশালি তদন্তে সাহায্য করবেন বলে জানিয়েছেন

পুলিশকে নিশ্চিত করে বনশালি জানিয়েছেন যে তিনি সুশান্তের মৃত্যু রহস্যের তদন্তে অবশ্যই সহায়তা করবেন। সূত্রের খবর, সঞ্জয় লীলা বনশালি তাঁর ছবিতে কাজ করার জন্য সুশান্তকে প্রস্তাব দিয়েছিলেন কিন্তু পরে সেটা আর হয়ে ওঠেনি। সঞ্জয়ের প্রস্তাবিত ছবিতে কাজ করেননি সুশান্ত।

পুলিশ সব দিক খতিয়ে দেখছে

পুলিশ সব দিক খতিয়ে দেখছে

পুলিশ সমস্ত সম্ভাব্য দিক খতিয়ে দেখছে যে এমন কি ঘটনা ঘটল যা সুশান্তকে এই চরম পদক্ষেপ নিতে লবাধ্য করল। সুশান্ত সিংয়ের সঙ্গে ব্যক্তিগত ও পেশাগত দিক দিয়ে জড়িত এমন সকলকেই বয়ান রেকর্ডের জনয় পুলিশ সমন পাঠিয়েছে। এখনও পর্যন্ত ২৮ জনের রেকর্ড বয়ান করা হয়েছে। কিছু কিছুজনকে বহুবার ডেকে পাঠানো হয়েছে। বুধবার সন্ধ্যায় সুশান্তের ক্রিয়েটিভ কনটেন্ট ম্যানেজার সিদ্ধার্থ পিটানি, যিনি ১৪ জুনের ঘটনার সময় নিজের বাড়িতেই ছিলেন, তাঁরও বয়ান রেকর্ড করা হয়।

কেন বনশালি তাঁর ছবিতে সুশান্তকে নেননি

কেন বনশালি তাঁর ছবিতে সুশান্তকে নেননি

সূত্রের খবর, সুশান্ত সিংকে কোন চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল সে নিয়ে সঞ্জয় লীলা বনশালিকে প্রশ্ন করা হবে। বনশালির কিছু সিনেমা, যা সুশান্তকে আগে প্রস্তাব দেওয়া হয়েছিল, সেগুলি ব্লকব্লাস্টার হিট হয়। সে কারণেই তাঁকে প্রশ্ন করা হবে যে তিনি কেন সুশান্তের সঙ্গে কাজ করলেন না।

মুম্বই ছাড়েন সঞ্জনা সংঘি

মুম্বই ছাড়েন সঞ্জনা সংঘি

মঙ্গলবার প্রায় সাতঘণ্টা ধরে সুশান্তের শেষ ছবি দিল বেচারার অভিনেত্রী সঞ্জনা সাংঘির রেকর্ড বয়ান করে পুলিশ। এরপর বৃহস্পতিবার হঠাৎই মুম্বই ছেড়ে দিল্লি চলে যান এই অভিনেত্রী। যদিও তাঁর আচমকা মুম্বই ছাড়ার সিদ্ধান্ত নিয়ে ধোঁয়াশা রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+