অঙ্কুশ দা বিয়েতে নেমন্তন্ন করলে সব ভুলে নেচে আসবেন, ফেসবুক লাইভে অকপট স্যান্ডি সাহা

অঙ্কুশ দা বিয়েতে নেমন্তন্ন করলে সব ভুলে নেচে আসবেন, ফেসবুক লাইভে অকপট স্যান্ডি সাহা

সোশ্যাল মিডিয়া সেনসেশন ও বিতর্কিত স্যান্ডি সাহা এবং টলিউডের প্রথম সারির অভিনেতা অঙ্কুশ হাজরার মধ্যে ছত্রিশের আখড়া চলছে। স্যান্ডি সাহা এখন জনপ্রিয়তার তুঙ্গে। টলিউড তারকাদের মধ্যেও তিনি বেশ পরিচিত মুখ। অনেক অভিনেতা–অভিনেত্রীদের সোশ্যাল মিডিয়া পোস্টে নিজের প্রতিক্রিয়া দেন স্যান্ডি, তবে তা পুরোটাই মজার ছলে। তেমনি অঙ্কুশের প্রেমিকা ঐন্দ্রিলাকে নিয়েও মন্তব্য করে বসেন। আর ব্যাস তাতেই চটে লাল অঙ্কুশ। সোশ্যাল মিডিয়ায় অঙ্কুশ তাঁর অ্যাকাউন্ট থেকে সটান ব্লক করে দিলেন স্যান্ডিকে। না, তাতে স্যান্ডি সাহার কিছুই যায় আসেনি। ওয়ান ইন্ডিয়া বাংলার ফেসবুক লাইভে এসে অকপট নিজের মনের কথা জানিয়ে দিলেন।

অঙ্কুশকে ভালো লাগে না স্যান্ডির

অঙ্কুশকে ভালো লাগে না স্যান্ডির

স্যান্ডি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে তাঁর অঙ্কুশকে একদমই ভালো লাগে না। স্যান্ডি ফেসবুক লাইভে বলেছেন, '‌আমার অঙ্কুশকে ভালোলাগত। কিন্তু এখন আর ভালো লাগে না। অঙ্কুশ দা খুবই আনস্পোর্টিং। বিবাহ অভিযানে আমি প্রথম কাজ করি অঙ্কুশ দার সঙ্গে। এরপর ২০১৯ সালে আমি অঙ্কুশ দাকে রোস্ট করেছিলাম। সেই রোস্ট করার পর থেকেই তিনি আপত্তি তুলেছিলেন, অঙ্কুশ দা নাকি বিশাল বড় সেলিব্রিটি, উনি সুপারস্টার, শাহরুখ খানের সমান, উনি আমির খানের সঙ্গে ছবি করছেন বা করবেন, ওঁনার স্ক্রিপ্ট পছন্দ হয় না বলে না করে দেন। ওঁনাকে নিয়ে রোস্ট করা পছন্দ হয় না অঙ্কুশ দার, ওখান থেকেই বিবাদ-ঝামেলার শুরু। আমার নামে মামলা করারও হুমকি দিয়েছে, ভিডিও রিলিজ করতে বলেছে, টলিউডে আমায় কাজ দেব না বলেও জানিয়েছিল অঙ্কুশ দা।'‌ এর মাঝেই একজন দর্শক প্রশ্ন করে বসেন ঐন্দ্রিলাকে স্যান্ডির কেমন লাগে?‌ সেই জবাবে স্যান্ডি বলেন, '‌ঐন্দ্রিলা মানে অঙ্কুশের আইনজীবী তো, তিনি আইন নিয়ে পড়লে ভালো করতেন।'‌

 হঠাৎই ব্লক স্যান্ডিকে

হঠাৎই ব্লক স্যান্ডিকে

এরপর ফের স্যান্ডি জানান যে সবকিছু ঠিকঠাকই ছিল তাঁর ও অঙ্কুশের মধ্যে। হঠাৎই অঙ্কুশ ব্লক করে দেন স্যান্ডিকে, যার কারণ স্যান্ডি অঙ্কুশ ও ঐন্দ্রিলার ছবিতে মন্তব্য করেছেন বলে। স্যান্ডি বলেন, '‌এরপরই আমার মাথা গরম হয়ে যায়। রোস্ট করার সময় অঙ্কুশ দা আমায় গালিগালাজ, কটু কথা, হুমকি সবই দিয়েছে তাহলে আমি সেই সময় চুপ করে কেন ছিলাম?‌ যে মানুষটা আমায় ব্লক করে দিয়েছে তার ব্যাপারে তো সোশ্যাল মিডিয়ায় বলাই উচিত ছিল, এতদিন কেন তাহলে চুপ ছিলাম। তাও এখনও অনেক কথা-ব্যবহার আছে অঙ্কুশ দার যেগুলি এখনও বলার সময় আসেনি। সবকিছু মিলিয়ে অঙ্কুশ দাকে আমার পুরো ফেক লাগে, পুরোটাই হোমোফোবিক মনে হয়।

অঙ্কুশ রাজি নন সমস্যা মেটাতে

অঙ্কুশ রাজি নন সমস্যা মেটাতে

তবে স্যান্ডি সমস্যা মিটিয়ে নিতে চাইলেও রাজি নন অঙ্কুশ। স্যান্ডি বলেছেন, '‌অঙ্কুশকে অনেক পরিচালক-প্রযোজক আমার সঙ্গে সমস্যা মিটিয়ে নেওয়ার কথা বললেও অঙ্কুশ মেটাবে না। অঙ্কুশ তাঁদের বলেছে আমি নাকি ইচ্ছাকৃতভাবে করি, আমার মাথারর ঠিক নেই। আসলে নিজের মাথার ঠিক নেই।।'‌ স্যান্ডি এর সঙ্গে এও বলেন, '‌আমাকে বিয়েতেও নেমন্তন্ন করবে না মনে হয়।'‌ তবে স্যান্ডি এও জানিয়েছেন যে অঙ্কুশ যদি তাঁর বিয়েতে নেমন্তন্ন করেন তবে তিনি ভুলে যেতে পারেন। স্যান্ডি বিয়েতে গিয়ে নেচে আসবেন। সবশেষে সকলের মতোই স্যান্ডিও অঙ্কুশের বিয়ের প্রতীক্ষাতেই রয়েছেন।

‌অঙ্কুশ নাকি ব্লক করেননি স্যান্ডিকে

‌অঙ্কুশ নাকি ব্লক করেননি স্যান্ডিকে

এর আগে অঙ্কুশ সাফ জানিয়ে দিয়েছিলেন যে, তাঁর নিজস্ব টিম রয়েছে, তাঁরাই ফেসবুক হ্যান্ডেল করেন। আর তিনি কখনোই কাউকে ব্লক করেন না। পাশাপাশি অঙ্কুশ এও জানান যে, তিনি ইন্ডাস্ট্রিতে অতটাও প্রভাবশালী নন যে, কারো কাজ আটকাতে পারবেন। স্যান্ডির সঙ্গে কাজ করতে স্বচ্ছন্দ্যবোধ না করলে, তিনি নিজেই সরে যাবেন সেখান থেকে। কিন্তু কারও কাজ আটকাবেন না।

ছবি সৌ:স্যান্ডি সাহার ফেসবুক ও অঙ্কুশ হাজরার ইনস্টাগ্রাম

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+