'আমাকেও স্বজনপোষণের শিকার হতে হয়েছে', কোন অভিজ্ঞতা শেয়ার করলেন সইফ আলি খান
'আমাকেও স্বজনপোষণের শিকার হতে হয়েছে', কোন অভিজ্ঞতা শেয়ার করলেন সইফ আলি খান
অভিনেতা সুশান্ত সিং রাজপুতের আকস্মিক মৃত্যু তাঁর অনুগামী, বন্ধু ও পরিবারকে শোকস্তব্ধ করেনি তার সঙ্গে সঙ্গে বলিউডের স্বজন পোষণ, পক্ষপাতিত্ব ও হেনস্থা নিয়ে ফের বহু আলোচনা সামনে এনেছে। ১৪ জুন নিজের বাড়িতে আত্মঘাতী হন সুশান্ত মাত্র ৩৪ বছর বয়সে। তাঁর মৃত্যুর পর বলিউডের অনেকেই সামনে এগিয়ে এসে বলিউডের স্বজন পোষণ ও হেনস্থা নিয়ে নিজেদের অভিজ্ঞতার কথা জানিয়েছেন।

সইফ নিজেও স্বজন পোষণের শিকার
সম্প্রতি এক ওয়েবনারে সইফ আলি খান জানিয়েছেন যে বলিউডে স্বজন পোষণের স্তর রয়েছে, পক্ষপাতিত্ব বা শিবিরবাদ এবং এটি এমনই একটি বিষয় যার শিকার তিনিও হয়েছিলেন। সইফ আলি খান বলেন, ‘স্বজন পোষণ হল শুদ্ধতম এমন একটি বিষয় এমনকী আমিও যার ভুক্তভোগী হয়েছি। কিন্তু কারোর তাতে কোনও আগ্রহ নেই। ব্যবসার কাজ এভাবেই চলে। আমি কারোর নাম নিতে চাই না কিন্তু কারোর একজনের বাবা ফোন করে জানিয়েছিলেন যে আমায় যেন না নেওয়া হয়, বদলে তাকে নেওয়া হোক। এটা হয়েছিল এবং এটা আমার সঙ্গেও হয়েছিল।'

সইফ চান বহিরাগতরা বলিউডে আসুক
বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অভিনয় জগতে আসা এবং তারপর ঘরে ঘরে তাঁদের নাম বিখ্যাত হয়ে যাওয়ার প্রসঙ্গে সইফ বলেন, ‘আমি সত্যিই খুব বেশি আনন্দিত যে এটা দেখে যে বিভিন্ন অভিনয় প্রতিষ্ঠান থেকে বাচ্চারা এই ইন্ডাস্ট্রিতে আসছে। নওয়াজউদ্দিন ও পঙ্কজ ত্রিপাথির নাম তো এখন সকলের মুখে মুখে।' এর আগে সুশান্ত সিং রাজপুতের স্বজন পোষণ নিয়ে কথা বলায় সইফ বলেছিলেন, ‘তাঁকে সম্ভবত এটার মধ্যে টেনে আনা উচিত হয়নি, কিন্তু আমি শুনেছি সুশান্ত বলেছে হ্যাঁ স্বজন পোষণের অস্তিত্ব রয়েছে এবং এমন অনেকেই রয়েছে যারা এই বিষয়টি নিজেরাই তৈরি করেছে। আমার মনে হয় এটাই হল সংগ্রাম যা চলতে থাকবে যতক্ষণ না যোগ্যরা সুষ্ঠভাবে সুযোগ পাচ্ছেন।'

বলিউডে স্বজন পোষণ হয় কমবেশি
সইফ আলি খান বলেন, ‘কিন্তু আমার সত্যি মনে হয় যে আরও বেশি প্রতিভা আছে এমন লোকেদের চেয়ে নির্দিষ্ট পটভূমির লোকেদের পক্ষে সুযোগ দেওয়া ঠিক নয়। স্বজন পোষণের সবচেয়ে কুৎসিত দিক হল যখন প্রতিভাবান কেউ এবং তাঁর প্রতিভার বদলে প্রতিভা নেই এমন কাউকে অভিনয়ে নেওয়া হল। আমি এর কোনও বিশ্লেষণই খুঁজে পাই না। আমি নিশ্চিত এটৈই ঘটে এবং আমি নিশ্চিত যে এটি কমবেশি ঘটবে।'

দিল বেচারায় ক্যামিও চরিত্রে সইফ
সইফ আলি খানকে দেখা যাবে সুশান্ত সিং রাজপুতের সঙ্গে দিল বেচারাতে। এটাই সুশান্তের শেষ ছবি যা ওটিটিতে মুক্তি পেতে চলেছে। নবাগতা সঞ্জনা সাংঘিকে এই ছবিতে দেখা যাবে। ডিজনি হটস্টারে ২৪ জুলাই এই ছবিটি মুক্তি পাবে।












Click it and Unblock the Notifications