জনতার রোষ কাকে বলে বুঝলেন আলিয়া-মহেশ ভাটরা!'ডিসলাইক'এ নয়া রেকর্ড 'সড়ক ২'-এর
জনতার রোষ কাকে বলে বুঝলেন আলিয়া-মহেশ ভাটরা!'ডিসলাইক'এ নয়া রেকর্ড 'সড়ক ২'-এর
সুশান্ত মৃত্যু মামলার সঙ্গে ওতোপ্রোতভাবে জড়িয়ে যাচ্ছে ভাট ক্যাম্পের নাম। আর এর অন্যতম কারণ, মহেশ ভাট। পরিচালক প্রযোজক মহেশ ভাটের সঙ্গে সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তীর ঘনিষ্ঠ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় আসতেই তা নিয়ে ভাটদের বিরুদ্ধে সরব হন সুশান্ত ভক্তরা।

এদিকে আলিয়া ভাটকে নিয়েও নেপোটিজম বিতর্ক চরমে ওঠে। সুশান্তের মতো বহিরাগত ও আলিয়ার মতো স্টার কিডদের সুযোগ পাওয়া নিয়ে বলিউড তোলপাড় হতে থাকে। এমন সময়ে মুক্তি পায় ভাট ক্যাম্পের ছবি 'সড়ক ২' । যে ছবি ঘিরে জনতার ক্ষোভ চরমে উঠতে থাকে।
ক্রমাগত ইউটিউবে ছবির ট্রেলার ডিসলাইক পেয়ে যায়।আর সেই ডিসলাইকের বহর এতটাই বেশি ছিল যে তা বিশ্ব রেকর্ড তৈরি করেছে। আলিয়া, সঞ্জয় দত্ত, আদিত্য কাপুর, পূজা ভাট অভিনীত ছবিটির ট্রেলার জাস্টিন বিবারের ভিডিওতে পড়া ডিসলাইকের সংখ্যাকেও ছাপিয়ে গেল। ইউটিউবে 'সড়ক ২' ডিসলাইক পেয়েছে ৫ মিলিয়ন। যার শতাংশের বিতারে হার ৯৫।












Click it and Unblock the Notifications