Saaho:২০০ কোটি কি সহজেই ছুঁয়ে ফেলবে প্রভাসের 'সাহো'!'বক্স অফিস কালেকশন' কী বলছে

গণেশ চতুর্থীর উৎসবের মেজাজ উস্কে দিয়ে টান টান অ্যাকশন নিয়ে মুক্তি পেয়েছিল 'সাহো'। দেশের অন্যতম বিগ বাজেট এই ফিল্ম ঘিরে রীতিমতো পারদ চড়েছিল ভারতীয় চলচ্চিত্রে

গণেশ চতুর্থীর উৎসবের মেজাজ উস্কে দিয়ে টান টান অ্যাকশন নিয়ে মুক্তি পেয়েছিল 'সাহো'। দেশের অন্যতম বিগ বাজেট এই ফিল্ম ঘিরে রীতিমতো পারদ চড়েছিল ভারতীয় চলচ্চিত্রে। 'বাহুবলী' ছবিটির পর থেকে প্রভাসকে নিয়ে রীতিমতো উচ্ছ্বসিত ছিল বলিউড। তবে সেই মতো ছবি সমাদর পায়নি চলচ্চিত্র সমালোচকদের থেকে।

Saaho:২০০ কোটি কি সহজেই ছুঁয়ে ফেলবে প্রভাসের সাহো!বক্স অফিস কালেকশন কী বলছে

শুক্রবার মুক্তি পেয়ে ছবি প্রথম দিনে কামিয়ে নিয়েছে ২৪.৪০ কোটি টাকা। শনিবার 'সাহো'র দখলে ছিল ২৫.২০ কোটি টাকা। রবিবার শুরু হতেই সেই টাকার অঙ্ক পৌঁছে যায় ২৯. ৪৮ কোটিতে। এখনও পর্যন্ত 'সাহো' ছবির মোট বক্স অফিস কালেকশন হচ্ছে ৭৯.০৮ কোটি টাকা।

মূলত, 'সাহো' নিয়ে রীতিমতো উচ্ছ্বাস ছিল সিনে প্রেমীদের মধ্যে। তবে প্রথম সপ্তাহে 'সাহো'কে ঘিরে যতটা উচ্ছ্বাস মানুষের ছিল, ঠিক ততটাই উচ্ছ্বাস কেটে গিয়েছে প্রথম দিনে ছবির রিভিউ ঘিরে। তবে এই মুহূর্তে লাখ টাকার প্রশ্ন একটাই, যাবতীয় প্রতিবন্ধকতা ও নেতিবাচক রিভিউ পেরিয়ে 'সাহো' কি সহজে দখল করে নিতে পারবে ২০০ কোটির গণ্ডি! সেই প্রশ্নের উত্তরের আঁচ পাওয়া যাবে এই সপ্তাহের মধ্যেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+