'গহীন হৃদয়'-এ সাহসী দৃশ্যের অভিনয় নিয়ে মুখ খুললেন ঋতুপর্ণা, দেখুন ভিডিও
সুচিত্রা ভট্টাচার্যের লেখা উপন্যাস অবলম্বনে তৈরি 'গহীন হৃদয়' মুক্তি পেতে চলেছে। তার আগে অগ্নিদেব চট্টোপাধ্যায় পরিচালিত এই ছবিতে ঋতুপর্ণা সেনগুপ্তর সাহসী দৃশ্যে অভিনয় নিয়ে আলোচনা শুর হয়েছে।
সুচিত্রা ভট্টাচার্যের লেখা উপন্যাস অবলম্বনে তৈরি 'গহীন হৃদয়' মুক্তি পেতে চলেছে। তার আগে অগ্নিদেব চট্টোপাধ্যায় পরিচালিত এই ছবিতে ঋতুপর্ণা সেনগুপ্তের সাহসী দৃশ্যে অভিনয় নিয়ে আলোচনা শুর হয়েছে। এমন দৃশ্যে অভিনয় নিয়ে মুখ খুললেন অভিনেত্রীও।

এক ইংরাজি সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে ঋতুপর্ণা জানিয়েছেন , মূল উপন্যাসেও ছবির চরিত্র সোহিনীর শারীরিক সম্পর্কের কথা উল্লেখ করা হয়েছে। আর সেটাই ছবির প্রয়োজনে তুলে ধরা হয়েছে। শুধুমাত্র দেখানোর জন্যই এমন দৃশ্য শ্যুট করেননি পরিচালক অগ্নিদেব। উল্লেখ্য, অগ্নিদেবের এই ছবিতে তিনটি চরিত্রের সম্পর্কের জটিলতাকে তুলে ধরা হয়েছে। ছবিতে সোহিনীর চরিত্রে রয়েছেন ঋতুপর্ণা। তাঁর স্বামী ভাস্করের চরিত্রে রয়েছেন দেবশঙ্কর হালদার। কৌশিক সেন রয়েছেন অনুপমের চরিত্রে। অনুপমের সঙ্গে সোহিনী বিবাহ বহির্ভূত এক সম্পর্কে জড়িয়ে পড়েন।
এই সম্পর্ক যখন পরিণতির দিকে এগোয়, তখন ভাস্করের ক্যানসার ধরা পড়ে। এমন এক পরিস্থিতিতে, অনুপম, সোহিনী, ভাস্কর কোন দিকে এগোন , সেই টানাপোড়েনের সাদাকালো গল্প বলেছে 'গহীন হৃদয়'। অসুখী দাম্পত্যের এই গল্পে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন ঋতুপর্ণা।
-
তৃণমূলের প্রার্থী তালিকায় চমক থাকতে পারে! বাদ পড়তে পারেন হেভিওয়েটরা -
মধ্যরাতের বদলির পর নতুন দায়িত্ব! মীনাকে ভিন্রাজ্যে পাঠাল কমিশন, নন্দিনীর ক্ষেত্রেও কী একই সিদ্ধান্ত? -
এবার নন্দীগ্রাম ও ভবানীপুর! ২০২৬ ভোটে আবারও মমতার প্রধান চ্যালেঞ্জার শুভেন্দু? কী পরিকল্পনা বিজেপির? -
তারকার ভিড় নেই, তবে পরিবারতন্ত্রের ধ্বজা পরিলক্ষিত তৃণমূলের প্রার্থী তালিকায়, টিকিট পেলেন না মন্ত্রীও -
'আমাদের কারও সাহায্য দরকার নেই'! রণতরী পাঠাতে দেশগুলির 'না', ক্ষুব্ধ ট্রাম্প, আর কী বললেন? -
ধর্মীয় স্বাধীনতা নিয়ে মার্কিন রিপোর্টে তীব্র সমালোচনা, কড়া জবাব দিল নয়াদিল্লি -
আজই তৃণমূলে ফিরলেন পবিত্র, নন্দীগ্রামের ভূমিপুত্রকেই শুভেন্দুর বিরুদ্ধে প্রার্থী করল শাসক দল -
উত্তরবঙ্গে তিন আসনে লড়বে না তৃণমূল, গৌতম দেব শিলিগুড়িতে, প্রার্থী হলেন শিবশঙ্কর, স্বপ্না -
দিনে ভ্যাপসা গরম, বিকেলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা! কলকাতা সহ বাংলায় আজ কেমন থাকবে আবহাওয়া? জানুন -
ভোটের আগে ফের বড় রদবদল! কলকাতা পুলিশের DC সেন্ট্রাল সরাল নির্বাচন কমিশন, এক ধাক্কায় বদলি ১২ জেলার এসপি -
ইদের আগে কেন তড়িঘড়ি বদলি? নির্বাচন কমিশনকে তোপ দেগে প্রশ্ন তুললেন মমতা -
ছাব্বিশের ভোটে ২২৬-এর বেশি আসনে জিতবে তৃণমূল, আত্মবিশ্বাসী মমতা












Click it and Unblock the Notifications