সুইমিং পুলের নীল জলে কালো বিকিনিতে জলকেলি, নেট দুনিয়ায় উষ্ণতা ছড়ালেন ঋতাভরী
নেট দুনিয়ায় উষ্ণতা ছড়ালেন ঋতাভরী
কিছুদিন আগেই জন্মদিন পালন করলেন পরিবার ও বন্ধুদের সঙ্গে। কিন্তু তাও যেন রেশ কাটতে চাইছে না অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তীর। সোশ্যাল মিডিয়ায় সদা সক্রিয় ঋতাভরী এবার সুইমিং পুলে নেমে নিজের ম্যাজিক ছড়ালেন।

একেবারেই ছুটির মেজাজে রয়েছেন ঋতাভরী। কালো রঙের বিকিনি পরে পুলের নীল জলে দাপিয়ে বেড়াচ্ছেন আর সেই ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট হতেই ঝড় উঠল সোশ্যাল মিডিয়ায়। জলে নেমে রীতিমতো নাচলেন নায়িকা। ক্যাটরিনা কাইফ অভিনীত রেস সিনেমার গান 'খোয়াব দেখে ঝুটে মুটে’–তে তাঁর শরীরের হিন্দোলে ঘায়েল ভক্তরা। তাঁর এই জলকেলি উষ্ণতা ছড়িয়েছে সোশ্যাল মিডিয়া জুড়ে। এই ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন, 'কর্কট রাশি হওয়াতে জল আমার কাছে নিরাপদ স্বর্গ! ওয়াটার বেবি, আমি সারাদিন জলে কাটাতে পারি।’ তবে ভিডিও দেখে মনে হচ্ছে কোনটেল বা রিসর্টের জাকুজিতে তিনি এই রিল ভিডিও শুট করেছেন।
কিছুদিন আগেই মা ও দিদির সঙ্গে দার্জিলিংয়ে গিয়ে মজা করে এসেছেন ঋতাভরী। জুন মাসে তিনি তাঁর ন্মদিনও পালন করেছেন। সামাজিক কাজেও যথেষ্ট সক্রিয় অভিনেত্রী। করোনা আবহে তিনি সকলের পাশে থেকেছেন, টিকাকরণের ব্যবস্থা করেছেন নিজে উদ্যোগ নিয়ে।












Click it and Unblock the Notifications