আয়ের চেয়ে বিনিয়োগ বেশি, আর্থিক সংস্থান নিয়ে ইডির প্রশ্নের মুখে পড়ে থতমত রিয়া

আয়ের চেয়ে বিনিয়োগ বেশি, আর্থিক সংস্থান নিয়ে ইডির প্রশ্নের মুখে পড়ে থতমত রিয়া

সুশান্ত সিং মৃত্যুর ঘটনার সঙ্গে যুক্ত অর্থ তছরূপের ঘটনায় ইডি সোমবার দ্বিতীয় দফায় জিজ্ঞাসাবাদ করলেন অভিনেতার বান্ধবী রিয়া চক্রবর্তীকে। ইডি সূত্রের খবর, এদিন রিয়াকে তাঁর আর্থিক সংস্থানের বিষয়ে প্রশ্ন করলে তিনি তার উত্তর দিতে ব্যর্থ হন।

সোমবার দ্বিতীয় বার প্রশ্ন করা হয় রিয়াকে

সোমবার দ্বিতীয় বার প্রশ্ন করা হয় রিয়াকে

রিয়া, তাঁর বাবা ইন্দ্রজিত চক্রবর্তী ও তাঁর ভাই শৌভিককেও সোমবার ইডি জিজ্ঞাসাবাদ করে প্রয় ন'‌ঘণ্টা ধরে। রিয়ার বয়ান দ্বিতীয়বার রেকর্ড করা হয় অন্যদিকে তাঁর বাবাকে এই প্রথম জিজ্ঞাসাবাদ করে ইডি এবং ভাই শৌভিককে তৃতীয় দফা তাঁর বয়ান রেকর্ড করে ইডি। রিয়া ও তাঁর পরিবারের পাশাপাশি ইডি সুশান্তের ফ্ল্যাটমেট সিদ্ধার্থ পিঠানি, রিয়ার প্রাক্তন-ম্যানেজার শ্রুতি মোদী ও তাঁর চাটার্ড অ্যাকাউন্টটেড রিতেশ শাহকেও জিজ্ঞাসাবাদ করে। এখনও পর্যন্ত ইডি রিয়ার ২০১৭-১৮ ও ২০১৮-১৯ সালের মধ্যে আয় ও বিনিয়োগ খতিয়ে দেখছে।

রিয়ার পক্ষ থেকে ইডিকে জানানো কিছু বয়ান এখানে তুলে ধরা হল—

রিয়ার পক্ষ থেকে ইডিকে জানানো কিছু বয়ান এখানে তুলে ধরা হল—

❑ ‌রিয়া জানিয়েছে ২০১৭-১৮ এবং ২০১৮-১৯ সালে রিয়ার মোট আয় ছিল ১৮ লক্ষ টাকা।

❑‌ যদিও তাঁর মোট স্থায়ী সম্পত্তির পরিমাণ ২০১৮ সালে ৯৬ হাজার এবং যা ২০১৯ সালে বেড়ে দাঁড়ায় ৯ লক্ষ টাকায়।

❑ রিয়া প্রায় ‌৩৪ লক্ষ টাকা বিনিয়োগ করে কিছু সংস্থায় অংশীদার হিসাবে এখনও রয়েছে, যদিও ২০১৭-১৮ সালে তার মোট আয় ১৮ লক্ষ টাকার বেশি ছিল না।

❑ তাঁর শেয়ারহোল্ডারের তহবিল ২০১৭-১৮ সালে যেখানে ৩৪ লক্ষ ছিল তা ২০১৮-১৯ সালে বেড়ে হয় ৪২ লক্ষ টাকা।

❑‌ ইডি রিয়ার দু'‌টি ফিক্সড ডিপোজিটও খতিয়ে দেখছে যা তাঁর আয়ের চেয়ে অনেক বেশি

❑‌ ২০১৮ সালে রিয়া মুম্বইয়ে একটি ফ্ল্যাট কেনেন, যার জন্য তিনি ডাউন পেমেন্ট হিসাবে ২৫ লক্ষ টাকা দেন। তিনি দাবি করেন যে ওই অর্থ তিনি সিনেমা করে ও বিনোদন জগতের সঙ্গে যুক্ত বিভিন্ন অনুষ্ঠান করে উপার্জন করেছেন। যদিও সে বিষয়ে কোনও প্রমাণ দেখাতে পারেননি তিনি।

আয়কর রিটার্ন ও আয় নিয়ে প্রশ্ন রিয়াকে

আয়কর রিটার্ন ও আয় নিয়ে প্রশ্ন রিয়াকে

এছাড়াও রিয়াকে ইডি তাঁর পাঁচবছরের আয়কর রিটার্ন ও উপার্জন নিয়ে প্রশ্ন করেন। যেখানে রিয়া জানিয়েছেন যে এ বিষয়ে তাঁর সেভাবে কোনও ধারণা নেই। তিনি জানান যে শ্রুতি মোদী ও রিতেশ শাহ লাভ ও লোকসানের বিষয়টি দেখতেন।

ইডির অর্থ তছরূপের মামলা দায়ের

ইডির অর্থ তছরূপের মামলা দায়ের

প্রসঙ্গত, সুশান্ত সিং রাজপুতের বাবা কে কে সিং বিহার পুলিশের কাছে রিয়ার বিরুদ্ধে অভিযোগ দায়ের করার পরই গত ৩১ জুলাই ইডির পক্ষ থেকে মামলা দায়ের করা হয়। সুশান্তের বাবা রিয়ার বিরুদ্ধে সুশান্তের অ্যাকাউন্ট থেকে ১৫ কোটা টাকা আত্মসাৎ করার অভিযোগ আনেন ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+