তোমায় ছাড়া থমকে গিয়েছি, সুশান্তের স্মৃতিতে আবেগঘন রিয়া আরও যা লিখলেন

এক বছর সম্পন্ন হল সুশান্ত সিং রাজপুতের মৃত্যু বার্ষিকীর। সুশান্তের মৃত্যুর পর থেকেই একাধিক ঝড় দেখেছে বলিউড। প্রসঙ্গত, সুশান্তের আচমকা মৃত্যু সংবাদে তাঁর ভক্তরা আজও প্রবল শোকাহত রয়েছেন। গতবছর মৃত্যু সংবাদ সামনে আসতেই অনেকেই দাবি করেন যে সুশান্তের আত্মহত্যা হয়নি। অনেকেই মৃত্যু ঘিরে খুনের অভিযোগ তোলেন। শুরু হয় তদন্ত। সেই সময় ঘটনার তদন্তের মধ্যেই মাদক কণ্ডে গ্রেফতার হন সুশান্তের বান্ধবী রিয়া। অনেকেরই চক্ষুশূল হতে থাকেন তিনি। এদিন রিয়া পোস্ট করলেন সুশান্তকে নিয়ে তাঁর বার্তা।

'আমি বিশ্বাস করি না যে তুমি নেই'

'আমি বিশ্বাস করি না যে তুমি নেই'

'এক মুহূর্তের জন্যও আমি বিশ্বাস করি না যে তুমি নেই।' সুশান্ত সিং রাজপুতের মৃত্যু বার্ষিকীতে ইনস্টাগ্রামে এই পোস্ট করেন অভিনেতার বান্ধবী রিয়া চক্রবর্তী। কয়েক মাস আগেই যাঁকে মাদক কাণ্ডে গ্রেফতার করে নার্কোটিক্স দফতর। সুশান্তের মৃত্যু তদন্তে সিবিআই নামতেই বারবার উঠে আসে রিয়ার নাম।

 সুশান্তকে নিয়ে আর কী লিখেছেন পোস্টে?

সুশান্তকে নিয়ে আর কী লিখেছেন পোস্টে?

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ১ বছর পূর্ণ হল ১৪ জুন। এই শোকঘন দিনকে মনে রেখে সুশান্তের বহু শুভানুধ্যায়ীই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন একাধিক বার্তা। বান্ধবী রিয়া লিখেছেন,' সবাই বলে সময় সব সারিয়ে দেয়। কিন্তু তিমিই আমার সময়, আমার সব কিছু। আমি জানি তুমি আমার দেবদূতের মতো, অভিভাবক, চাঁদে বসে টেলিস্কোপ দিয়ে দেখছ আমায়, রক্ষা করছ আমায়।'

'আমি তোমার অপেক্ষা করি'

'আমি তোমার অপেক্ষা করি'

সুশান্ত সিং রাজপুতকে স্মরণ করে রিয়া চক্রবর্তী লিখছেন, ' আমি রোজ তোমার জন্য অপেক্ষা করি, ভাবি যে তুমি আসবে। এবং আমায় নিয়ে যাবে। আমি সব জায়গায় তোমাকেই খুঁজি। এটা আমায় রোজ একটু করে ভাঙছে।'

 'তোমায় ছাড়া জীবন হতে পারে না'

'তোমায় ছাড়া জীবন হতে পারে না'

'এটা লিখতে কষ্ট হচ্ছে। তুমি নেই এটা বাবলে কষ্ট হচ্ছে। তোমায় ছাড়া জীবনই হতে পারেনা। তোমার মৃত্যুর সঙ্গে আমার জীবনের মানেটা চলে গিয়েছে। ' একথা লিখেই রিয়া নিজের পোস্ট শেষে লেখেন, 'প্লিজ আমার কাছে ফিরে এস।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+