বিরাট ধামাকা নিয়ে আসছে রণবীর-সাই পল্লবীর রামায়ণ, কবে হচ্ছে রিলিজ?
সীতা রাম চরিত অতি পাবন, মধুর সরস ঔর অতি মন ভাবন, এই গান শুনে ভক্তিমত্তায় ভাবুক হননি, এমন ভারতীয়র সংখ্যা বোধহয় খুবই কম। ভারতীয় পুরাণ, সাহিত্য ও ইতিহাসের অমর সৃষ্টি মহর্ষি বাল্মিকী রচিত রামায়ণ। সেই মহাকাব্য আরও একবার উঠে আসছে বড় পর্দায়। প্রায় এক বছর ধরে জল্পনা ছিল অবশেষে সামনে এল রামায়ণ মুক্তির দিনক্ষণ।
রাম সীতার অমরগাথা নিয়ে যে আবার সিনেমা হতে চলেছে তা আগে থেকেই জানা গিয়েছিল। দুর্ধর্ষ স্টারকাস্ট আর মেগা বাজেটের এই রামায়ণে রামের ভূমিকায় অভিনয় করতে চলেছেন রণবীর কাপুর। সীতার চরিত্রে দেখা যাবে দক্ষিণের ব্লকবাস্টার অভিনেত্রী সাই পল্লবীকে। তবে চমকের এখানেই শেষ নয়। রাবণের চরিত্র এবার ফুটিয়ে তুলতে চলেছেন কেজিএফ খ্যাত অভিনেতা যশ। হনুমানের চরিত্রে থাকছেন সানি দেওল। নীতিশ তিওয়ারি পরিচালিত রামায়ণ কবে মুক্তি পাবে তা নিয়ে চলছিল জোরদার চর্চা। আনুষ্ঠানিকভাবে মুক্তির তারিখ ঘোষণা করলেন নির্মাতারা।

তবে একটি নয়, দুটি ভাগে মুক্তি পেতে চলেছে রামায়ণ। ইনস্টাগ্রামে পোস্টার পোস্ট করেছেন নমিত মালহোত্রা। ক্যাপশনে তিনি লেখেন, সর্বশ্রেষ্ঠ মহাকাব্যকে জীবন্ত করে তোলার স্বপ্ন পূরণ হতে চলেছে, আমাদের সঙ্গে যুক্ত হন... পার্ট-১ দীপাবলি ২০২৬ তে এবং পার্ট-২ দীপাবলি ২০২৭-তে মুক্তি পাবে।
সূত্রের খবর, এখনও পর্যন্ত সব থেকে বড় বাজেটের সিনেমা হতে চলেছে রামায়ণ। প্রভাসের আদিপুরুষ বক্স অফিসে মুখ থুবড়ে পড়ার পর এবার রণবীর ও সাই পল্লবীর রামায়ণ কতটা দর্শকের মন জয় করতে পারে, সেটাই দেখার।












Click it and Unblock the Notifications