Ranbir Kapoor: স্ত্রী আলিয়া থেকে সহ অভিনেত্রী সকলকে নিয়ে তির্যক ঠাট্টা, নেটিজেনদের রোষে রণবীর কাপুর
একের পর এক সম্পর্কে জড়ানো থেকে শুরু করে সহ অভিনেত্রীদের নিয়ে তির্যক মন্তব্য। বলিপাড়ায় রীতিমতো টার্গেট হয়ে গিয়েছেন রণবীর কাপুর। আলিয়া ভাটের সঙ্গে যখন বিচ্ছেদের জল্পনা তুঙ্গে ঠিক তখনই রণবীর কাপুরের একটি মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।
রণবীর কাপুর একটি সাক্ষাৎকারে বলেছেন, মেয়েদের মন ভাঙলে তারা স্যাঁলোতে যায় তারপরেই আবার মন ভাল করে নতুন সম্পর্কে জড়িয়ে পড়ে। রণবীর কাপুরের এই মন্তব্যকে একেবারেই ভাল চোখে দেখছে না নেটিজেনরা। তারা সরাসরি তীব্র প্রতিবাদ জানিয়েছেন। এবং রণবীর কাপুরকে টক্সিক ও প্রবলেমেটিক অর্থাৎ কোনও সমস্যা রয়েছে তার এমনই দাবি করা হয়েছে।

এর আগে একাদিক সহ অভিনেত্রীকে নিয়ে তির্যক মন্তব্য করতে শোনা গিয়েছে রণবীর কাপুরকে। এর আগে রণবীর কাপুর আলিয়া ভাটকে উদ্দেশ্য করে সোশ্যাল মিিডয়ায় ভেরি লাউড পার্সোনালিটি বলে কটাক্ষ করেছিলেন। রণবীর যে খুব একটা সম্মানজনক অবস্থান মেয়েদের দেয় না তা অলিয়ার একাধিক মন্তব্যে স্পষ্ট হয়ে গিয়েছে। আলিয়া একবার মুখ ফস্কে বলে ফেলেছিলেন গলা তুলে কথা বলুন তাঁর স্ত্রী এটা পছন্দ করেন না রণবীর কাপুর। এমনকি আলিয়ার লিপস্টিক পরাও নাকি তার পছন্দ নয়। বাইরে বেরোলে তাঁকে লিপস্টিক মুছে ফেলতে বলেন রণবীর।
শুধু আলিয়া নন রণবীরের তির্যক মন্তব্যের শিকার হয়েছেন তাঁর একাধিক সহ অভিনেত্রী। ক্যাটরিনা কাইফকে তিনি কটাক্ষ করেছেন। একটা সময়ে ক্যাটরিনা কাইফের সঙ্গেও সম্পর্কে জড়িয়েছিলেন তিনি। কিন্তু সেই সম্পর্কও বেশিদিন টেকেনি। ওদিকে আবার অনুষ্কা শর্মাকে অ্যাংসাইটি কুইন বলেও কটাক্ষ করেছিলেন রণবীর কাপুর। তিনি বলেিছলেন অ্যাংজাইটি দূর করার জন্য অনুষ্কা শর্মা নাকি ওষুধ খান।
একটা সময়ে দীপিকা পাড়ুকোনও রণবীর সিংকে নিশানা করেছিলেন। প্রসঙ্গত উল্লেখ্য দীপিকা পাড়ুকোনের সঙ্গে দীর্ঘদিন সম্পর্কে ছিলেন রণবীর সিং। সেই সম্পর্কের কারণেই নাকি অবসাদ গ্রস্ত হয়ে পড়েছিলেন অভিনেত্রী। এমন কথাও বলেছেন তিনি।












Click it and Unblock the Notifications