বলিউডে পরপর করোনায় আক্রান্ত, এবার রাকুল প্রীত সিং কোভিড পজিটিভ

রাকুল প্রীত সিং কোভিড পজিটিভ

আরও এক বলিউড অভিনেতা আক্রান্ত হলেন করোনা ভাইরাসে। রাকুল প্রীত সিং কোভিড পজিটিভ এবং তিনি নিজেকে কোয়ারেন্টাইন করে দিয়েছেন। তিনি এই খবর সোশ্যাল মিডিযায় পোস্ট করে জানিয়েছেন যে তিনি ভালো অনুভব করছেন এবং বিশ্রামে আছেন। রাকুল অনুরোধ করেন যে তাঁর সংস্পর্শে আসা সবাই যেন টেস্ট করিয়ে নেন।

বলিউডে পরপর করোনায় আক্রান্ত, এবার রাকুল প্রীত সিং কোভিড পজিটিভ


রাকুল প্রীত টুইটারে টুইট করে বলেন, '‌আমি সকলকে এটা জানাতে চাই যে আমি করোনা পজিটিভ। আমি কোয়ারেন্টাইনে নিজেকে রেখেছি। ভালো বোধ করছি এবং বিশ্রাম নিচ্ছি যাতে শীঘ্রই শুটিংয়ে ফিরতে পারি। অনুরোধ করছি যাঁরা আমার সঙ্গে দেখা করেছো তাঁরা করোনা টেস্ট করিয়ে নিও। ধন্যবাদ এবং সলে নিরাপদে থাকবেন।’‌

রাকুল সম্প্রতি মেডের শুটিং শুরু করেছিলেন। এই সিনেমায় অজয় দেবগণ ও অমিতাভ বচ্চন প্রধান ভূমিকায় রয়েছেন। সম্প্রতি রাকুল তাঁর ইনস্টা স্টোরিতে ছবির শুটিংয়ের সেট থেকে নিজের ছবি পোস্ট করেন। অজয় দেবগণ এই ছবির শুটিং ১১ ডিসেম্বর থেকে শুরু করেছেন। ২০২২ সালের ২৯ এপ্রিল এই ছবি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

গতমাসে রাকুল প্রীত ছুটি কাটাতে তাঁর পরিবারের সঙ্গে মলদ্বীপ গিয়েছিলেন। সোশ্যাল মিডিয়ায় তিনি মলদ্বীপের ছবি ও ভিডিও শেয়ার করেছিলেন। কিছুদিন আগেই বলিউড মাদক কাণ্ডের সঙ্গে নাম জড়িয়েছিল এই অভিনেত্রীর। এনসিবির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়েছিল তাঁকে।


Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+