রাজে রাজি নন মিমি, তুরস্কে শুরু নতুন 'লাভ স্টোরি'?
টলিউডের রোমান্টিক ছবির মতোই বহুদিন থেকে চলছিল জনপ্রিয় পরিচালক রাজ চক্রবর্তী ও অভিনেত্রী মিমি চক্রবর্তীর সিক্রেট লাভ স্টোরি। যদিও বিষয়টা তাঁরা সিক্রেট রাখার চেষ্টা করলেও বিষয়টি শুধু টলিউড নয় টলিউডের বাইরেও ওপেন সিক্রেট ছিল। কিন্তু রাজ-মিমির কাবাবে এখন নয়া হাড্ডি মিলি। [(ছবি) মেক আপ ছাড়া কেমন দেখতে লাগে টলিউড সুন্দরীদের!]
টলিউডে জোর কানাঘুষো এতদিনের রাজ-মিমির সম্পর্কে এবার ফাটল ধরেছে। দুজনের মধ্যেই দুরত্ব তৈরি হয়েছে। রাজকে ভুলে এবার মিলিতে ইন্টারেস্ট দেখাচ্ছেন মিমি। সম্প্রতি তুরস্কে গ্যাংস্টার ছবির শুটিংয়ে গিয়েই নাকি নয়া মনের মানুষ মিলির সঙ্গে প্রেম পর্ব শুরু হয়েছে মিমির। মিলির সঙ্গে কিন্তু কে এই মিলি?

তুরস্কের জনপ্রিয় লোকাল লাইন প্রোডিউসারের ছেলে বছর কুড়ির মিলি। খুব শীঘ্রই নাকি বলিউডে জনপ্রিয় ব্যানারে তাঁর অভিষেক ঘটতে পারে বলে জোর খবর। মিমি মিলির থেকে বয়সে কিছুটা বড় হলেও মিলি ও মিমির কেমিস্ট্রি নাকি দারুণ। শুটিংয়ের ফাঁকে দুজনেই নাকি সবার চোখ এড়িয়ে একে অপরের সঙ্গে বেরিয়ে যেতেন। সময় কাটাতেন একান্তে। দুজনে এতই ঘনিষ্ঠ হয়ে পড়েছিলেন যে মিলির বাবাও গ্যাংস্টার ছবির ক্রুয়ের কাছে মিমি-র বিষয়ে খোঁজ নিতে শুরু করেছিলেন। [ তুরস্কে শ্যুটিংয়ে গিয়ে আটকে পড়েছেন মিমি, ব্রাত্য, বিরসারা]
এই বিষয়ে মিডিয়াকে কিছু না বললেও মিমি নাকি ঘনিষ্ঠ মহলে রাজের সঙ্গে তাঁর ব্রেক আপের খবর ডানিয়েছেন। এমনকি রাজকেও নাকি মিলির বিষয়ে জানিয়েছেন। রাজ কিন্তু এবিষয়ে এখনও মুখে কুলুপ দিয়েই রয়েছেন।
তবে মিমির ঘনিষ্ঠরা মনে করছেন আসলে মাঝে রাজের সঙ্গে উঠতি এক অভিনেত্রীর সম্পর্কের গুজব দুজনের মধ্যে একটা সমস্যা তৈরি করেছিল। সেই থেকেই একটু ডিসটার্বড ছিলেন মিমি। তখন মিলির সঙ্গে যোগাযোগটা আরও গভীর প্রভাব ফেলে। তবে এত দুর থেকে এই প্রেম টেকানো সম্ভব হবে না বলেই ধারণা তাদের।
তবে, পরিস্থিতি যা দাঁড়িয়েছে তাতে আপাতত রাজের সঙ্গে প্যাচ আপেরও কোনও লক্ষণ দেখা যাচ্ছে না। সম্য়ই বলবে রাজ-মিমির পাঁচ বছরের এই সম্পর্কের পরিণতি কী হতে চলেছে।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications