Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত মন্দিরা বেদীর স্বামী, প্রযোজক রাজ কৌশল

জনপ্রিয় বলিউড অভিনেত্রী মন্দিরা বেদীর স্বামী রাজ কৌশল প্রয়াত হয়েছেন। বুধবার হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়। একজন অভিনেতা হিসাবে নিজের কর্মজীবন শুরু করেছিলেন রাজ, এরপর তিনি তিনটে ছবিও পরিচালনা করেন। রাজ এখন বলিউডের প্রযোজক হিসাবে পরিচিত। তাঁর মৃত্যুর খবর টুইটারে নিশ্চিত করে জানিয়েছেন পরিচালক অনির, যিনি মাই ব্রাদার নিখিল–ছবিতে রাজের সঙ্গে কাজ করেছিলেন।

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত মন্দিরা বেদীর স্বামী

রাজ কৌশলের প্রয়াত হওয়ার খবর পরিচালক অনির তাঁর টুইটারে জানান। তিনি লেখেন, ’‌এত তাড়াতাড়ি চলে গেলে। আমরা একজন চলচ্চিত্র নির্মাতা ও প্রযোজক রাজ কৌসলকে আজ সকালে হারালাম। খুব দুঃখের খবর। তিনি আমার প্রথম ছবি মাই ব্রাদার নিখিলের প্রযোজক ছিলেন। আমাদের লক্ষ্যকে বিশ্বাস করতেন সেরকম খুব কম মানুষের মধ্যে রাজ কৌশল একজন ছিলেন এবং আমাদের সহযোগিতাও করেছেন। তাঁর আত্মার শান্তি কামনা করি।’‌

বলিউডে প্রযোজক হিসাবে পরিচিত রাজ কৌশল। তিনি তাঁর কর্মজীবন একজন অভিনেতা হিসাবে শুরু করেছিলেন। এরপর তিনি তিনটে ছবি পরিচালনা করেন, যেগুলি হল প্যায়ার মে কভি কভি, শাদি কা লাড্ডু ও অ্যান্টনি কৌন হ্যায়। তিনি এই ছবিগুলির প্রযোজকও ছিলেন। ১৯৯৯ সালে রাজ কৌশল বিয়ে করেন মন্দিরা বেদীকে। এই দম্পতির ২০১১ সালে তাঁদের প্রথম সন্তান বীর জন্ম নেয়। গত বছর তাঁরা একটি কন্যা সন্তানকে দত্তক নেন, যার নাম রাখা হয় তারা বেদী কৌশল। মাত্র ৪৯ বছর বয়সেই হৃদরোগে মারা গেলেন রাজ।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+