স্বামীর বিবাহবহির্ভূত সম্পর্কের গুঞ্জনে সন্তানদের নিয়ে হোটেলে চলে যান কৃষ্ণা! রাজ কাপুর-বৈজয়ন্তী বিতর্ক একনজরে
স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্কের গুঞ্জনে সন্তানদের নিয়ে হোটেলে চলে যান কৃষ্ণা! রাজ কাপুর -বৈজয়ন্তীমালা পর্বের বিতর্ক একনজরে
ভারতীয় চলচ্চিত্রের 'শো ম্যান' হিসাবে রাজ কাপুরের নামের পাশে আজও কারও নাম জায়গা করে নিতে পারেনি। মুম্বইয়ের বুকে এই তাবড় অভিনেতাকে ঘিরে লাইমলাইট যতটা গভীর হয়েছে, ততই তার আড়ালে থাকা নানান দিক ঘিরেও জল্পনা,গুঞ্জন চরমে উঠেছে। রাজ কাপুরের জীবনে একাধিক অভিনেত্রীকে ঘিরে সম্পর্কের গুঞ্জন শোনা গিয়েছিল। তারই মাঝে একবার বিতর্ক দানা বাঁধে অভিনেত্রী বৈজয়ন্তীমালাকে নিয়ে। মৃত্যুর কয়েক বছর আগে ঋষি কাপুর তাঁর লেখা ' খুল্লাম খুল্লা, ঋষি কাপুর আনসেন্সার্ড' নামের আত্মজীবনীতে বাবা রাজ কাপুরের সঙ্গে বৈজয়ন্তীমালার সম্পর্ক নিয়ে মুখ খোলেন?

'বাবা জীবিত থাকলে একথা বলতে পারতেন?' বৈজয়ন্তীকে তোপ
এক সাক্ষাৎকারে অভিনেত্রী বৈজয়ন্তীমালা তাঁর সঙ্গে রাজ কাপুরের প্রেমের গুঞ্জন নস্যাৎ করেছিলেন। তিনি সেখানে জানিয়েছিলেন যে, এই রোম্যান্সের কাহিনি, তৈরি করা হয়েছিল। সেই বক্তব্য শুনে ঋষি কাপুর বেশ ক্ষুব্ধ হন বলে শোনা যায়। তিনি প্রশ্ন তুলেছিলেন যে, 'বাবা জীবিত থাকলে কি একথা বলতে পারতেন তিনি?'

বাবা রাজের বিবাহ বহিভূর্ত সম্পর্ক নিয়ে মুখ খোলেন ঋষি
'খুল্লাম খুল্লা' শীর্ষক বইটিতে ঋষি কাপুর, তাঁর বাবা রাজ কাপুরের বিবাহবহির্ভূত সম্পর্ক নিয়ে খোলাখুলিই লিখেছেন। সেখানে তিনি লেখেন, 'নার্গিসজির সঙ্গে যখন বাবার সম্পর্ক তৈরি হয়, তখন আমরা সেভাবে প্রভাবিত হইনি। বাড়িতে কিছু মিস করছি এমনটা হয়নি।' তবে পরবর্তীকালে পরিস্থিতি বদলে যায়।

রাতারাতি বাড়ি ছাড়েন কৃষ্ণা!
'তবে আমি মনে করতে পারি যে বাবার সঙ্গে যখন বৈজয়ন্তীমালার নাম জড়ায় তখন মায়ের সঙ্গে আমরা নটরাজ হোটেলে চলে যাই।' ঋষি জানিয়েছেন, সেই সময় রাজ কাপুরের স্ত্রী কৃষ্ণা রাজ কাপুর ঠিক করেছিলেন নিজের জেদ থেকে তিনি সরবেন না।

হোটেল থেকে সন্তানদের নিয়ে কোথায় ওঠেন কৃষ্ণা?
এরপরই হোটেল থেকে সন্তানদের নিয়ে চিত্রকূটে একটি অ্যাপার্টমেন্টে চলে যান ঋষি, রণধীর কাপুরদের মা কৃষ্ণা। সেই অ্যাপার্টমেন্ট কৃষ্ণকে কিনে দেন রাজই। আর তা করেছিলেন কৃষ্ণার মানভঞ্জনের জন্য।

জেদ ছাড়েননি কৃষ্ণাও
গুঞ্জন বলে, সেই সময় রাজ কাপুরের স্ত্রী কৃষ্ণা অবস্থান স্পষ্ট করে নেন। সাফ জানিয়ে দেন যে যতক্ষণ না পর্যন্ত বৈজয়ন্তীমালার সঙ্গে রাজ কাপুরের সম্পর্কে ছেদ হচ্ছে, তিনি রাজের সঙ্গে এক ছাদের নিচে থাকবেন না। পরবর্তীকালে পরিস্থিতি শুধরে যায় বলে শোনা যায়।

বৈজয়ন্তীমালা কী বলেছিলেন?
এক সাক্ষাৎকারে সোজাসুজি রাজ কাপুরের সঙ্গে বৈজয়ন্তীমালা এমন সম্পর্কের কথা অস্বীকার করেন। যা ঘিরে ক্ষোভে ফেটে পড়েন ঋষি। ঋষি বলেছিলেন, 'ওঁর কোনও অধিকার নেই সত্যিকে ক্ষতবিক্ষত করার'।












Click it and Unblock the Notifications