পায়েল-শ্রাবন্তী-তনুশ্রীরা কি পা বাড়িয়ে তৃণমূলে, রাজ চক্রবর্তীর মন্তব্য ঘিরে বাড়ছে জল্পনা
পায়েল-শ্রাবন্তী-তনুশ্রীরা কি পা বাড়িয়ে তৃণমূলে, রাজ চক্রবর্তীর মন্তব্য ঘিরে বাড়ছে জল্পনা
বিজেপির তারকা প্রার্থীদের অনেকেই তৃণমূলে যোগ দেওয়ার জন্য পা বাড়িয়ে রয়েছে। এমনই দাবি করেছেন পরিচালক এবং ব্যারাকপুরের তৃণমূল কংগ্রেস বিধায়ক রাজ চক্রবর্তী। রাজের এই মন্তব্যের পরেই পায়েল, তনুশ্রী এবং শ্রাবন্তীকে নিয়ে জল্পনা শুরু হয়েছে। এই তিন তারকাই বিজেপির হয়ে প্রার্থী হয়েছিলেন।

পা বাড়িয়ে তৃণমূলে
নুসরতকে নিয়ে মন্তব্য করতে গিয়ে পরিচালক ও ব্যারাকপুরের তৃণমূল কংগ্রেস বিধায়ক রাজ চক্রবর্তী বলেছেন বিজেপির অনেক তারকা প্রার্থীই পা বাড়িয়ে রয়েছেন তৃণমূলের দিকে। তাঁরা প্রথম থেকেই রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে চেয়েছেন।তাঁদের সকলের সঙ্গেই মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত সম্পর্ক রয়েছে। কেন তাঁরা বিজেপিতে গিয়েছিলেন এবং তাঁদের কী বোঝানো হয়েছিল সেটা তাঁরাই বলতে পারবেন। তবে তাঁরা সকলেই মনে প্রাণে তৃণমূলকেই চেয়েছেন।

শ্রাবন্তী পায়েলকে ঘিরে জল্পনা
একুশের ভোটে বিজেপি প্রার্থী হয়েছিলেন শ্রাবন্তী, পায়েল সরকার। বেহালা পূর্ব এবং বেহালা পশ্চিম কেন্দ্রে তৃণমূলের দুই হেভিওয়েট প্রার্থীর বিপরীতে বিজেপি হয়ে লড়েছিলেন শ্রাবন্তী এবং পায়েল । কিন্তু তাঁরা জিততে পারেননি। পার্থ চট্টোপাধ্যায় এবং রত্না চট্টোপাধ্যায়ের কাছে হার স্বীকার করতে হয় তাঁদের।

বিজেপি আর বাংলায় থাকবে না
রাজ চক্রবর্তী দাবি করেছেন যেভাবে বিজেপিতে ভাঙন ধরতে শুরু করেছে তাতে আগামী ৬ মাসের মধ্যে পরিষ্কার হয়ে যাবে বিজেপির বাংলায় অস্তিত্ব থাকবে কিনা। যা চলছে, যা বুঝতে পারছি, যারা আছেন তাঁরা পা বাড়িয়ে আছেন, নাম লিখিয়ে আছেন তৃণমূলের দিকে। কারণ যাঁরা বিজেপি গিয়েছিলেন তাঁরা সকলেই কোনও না কোনও ভাবে তৃণমূলকেই সমর্থন জানিয়ে এসেছেন।

শিল্পীরা বিজেপিতে থাকতে পারবে না
রাজ চক্রবর্তী দাবি করেছে বিজেপি যেরকম দল সেখানে শিল্পীরা বেশিদিন থাকতে পারবে না। কারণ শিল্পীরা নরম মনে হন। তাঁরা আবেগে বেশি চলেন। আর বিজেপি ভীষণ ভাবে উগ্র একটা দল। তাই শিল্পীদের পক্ষে বেশিদিন বিজেপিতে থাকা সম্ভব নয়। শিল্পীদের ভাবনা চিন্তা বুঝতে পারে না বিজেপি। তারা উগ্র মানসিকতার রাজনীতি করে।












Click it and Unblock the Notifications