'লুটেরা'মোদীকে ত্যাগ করলেন প্রিয়ঙ্কা চোপড়া, বাতিল করলেন সমস্ত চুক্তি

নীরব মোদী ব্র্যান্ডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। পিএনবি কাণ্ড সামনে আসার পর এদিন পিগি চপসের মুখপাত্র জানিয়েছেন, প্রিয়াঙ্কা চুক্তি ভেঙে সরে এসেছেন।

নীরব মোদী ব্র্যান্ডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। পিএনবি কাণ্ড সামনে আসার পরই মুখ খুলে জানিয়েছিলেন, তাঁর প্রাপ্য টাকা মেটাননি নীরব মোদী। আর এদিন পিগি চপসের মুখপাত্র জানিয়েছেন, প্রিয়াঙ্কা চুক্তি ভেঙে সরে এসেছেন।

মোদীর সঙ্গে ছাড়লেন পিগি চপস, বাতিল করলেন সমস্ত চুক্তি

নীরব মোদী ব্র্যান্ডের গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে কাজ করছিলেন প্রিয়াঙ্কা। ব্যাঙ্ক জালিয়াতির ঘটনার পর প্রিয়াঙ্কাও নিজের অভিজ্ঞতা ব্যক্ত করেছিলেন। জানান, ব্র্যান্ডের প্রচারের জন্য যে অর্থ দেওয়ার কথা হয়েছিল তা দেওয়া হয়নি। সেই টাকা বিজ্ঞাপনী প্রচারের জন্য তাঁর প্রাপ্য বলে অভিনেত্রী দাবি করেছেন।

তবে প্রিয়াঙ্কার চোপড়া নীরব মোদীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছেন বলে যে দাবি উঠেছে তা প্রিয়াঙ্কার মুখপাত্র খারিজ করে দিয়েছেন। বরং চুক্তি বাতিল করা নিয়ে আইনজীবীর পরামর্শ নিয়েছেন প্রিয়াঙ্কা।

গত এক সপ্তাহে নীরব মোদী ব্র্যান্ডের বিভিন্ন সংস্থা ও মেহুল চোকসির গীতাঞ্জলির শোরুমে হানা দিয়ে কয়েকশো কোটি টাকার হিরে-সোনা পুলিশ বাজেয়াপ্ত করেছে। নীরব মোদীর ৯টি বিলাসবহুল গাড়ি, ফ্ল্যাট, ঘড়ি সহ একাধিক জিনিস ও কাগজপত্র বাজেয়াপ্ত করা হয়েছে।

ইডি নীরব মোদীকে জালিয়াতি কাণ্ডে হাজিরা দেওয়ার কথা জানালে তিনি জানান, পাসপোর্ট বাজেয়াপ্ত করায় তিনি হাজিরা দিতে পারবেন না। এখন দেখার ইডি কীভাবে নীরবকে দেশে ফেরত আনার ব্যবস্থা করে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+