আবার 'বাহুবলী'! আসছে প্রিক্যুয়াল, ভাইরাল এই টিজার-ভিডিও

vফিরছে 'বাহুবলী' ম্যাজিক! 'বাহুবলী' সিরিজের পর পর দুটি ফিল্ম জনপ্রিয়তার তুঙ্গে থাকার পর, এবার সিনেমার পর্দা ছেড়ে ওয়েবের পর্দায় আসছে 'বাহুবলী'-র প্রিক্যুয়াল।

ফিরছে 'বাহুবলী' ম্যাজিক! 'বাহুবলী' সিরিজের পর পর দুটি ফিল্ম জনপ্রিয়তার তুঙ্গে থাকার পর, এবার সিনেমার পর্দা ছেড়ে ওয়েবের পর্দায় আসছে 'বাহুবলী'-র প্রিক্যুয়াল।

আবার বাহুবলী! আসছে প্রিক্যুয়াল, ভাইরাল এই টিজার-ভিডিও

রাজকীয় চরিত্র, রাজকীয় পরিবেশ, রাজ পরিবার ও তাঁদের মাহিষমতী সাম্রাজ্য। ২০১৫-১৭ সাল দেখেছে এই মাহিষমতী সাম্রাজ্যকে ঘিরে রক্তপাতের গল্প 'বাহুবলী'। রাজা মহেন্দ্র বাহুবলী,অমরেন্দ্র বহুবলীর সঙ্গে বল্লাল দেবের লড়াইের গাথা সেলুলয়েড বন্দি হতেই তা বক্স অফিসের সমস্ত রকের্ড ভেঙে দেয়। আর এবার এই সিরিজের প্রিক্যুয়াল আসছে। যেখানে দেখানো হবে কীভাবে উত্থান হয়েছিল মাহিষমতী সাম্রাজ্যের। কীভাবে উত্থান হয় মাহিষমতীর রানি শিবগামীর। যে রানিরক চরিত্রে অভিনয় করেছিলেন দক্ষিণী নায়িকা রম্যা। নেটফ্লিক্সে আসতে চলেছে 'বাহুবলী'-র নয়া সিরিজ।

'রাইজ অফ শিবগামী ' নামের এই সিরিজটি দুটি সিজন ধরে দেখানো হবে। কীভাবে বিভিন্ন বিপদ, ঝড়-ঝাপ্টার মধ্য দিয়ে মাহিষমতীকে রক্ষা করেন শিবগামী এই সিরিজ সেই লড়াইকেই তুলে ধরবে। এই সিরিজকে ওয়েবপর্দায় রূপ দিতে থাকছেন 'বাহুবলী'-র পরিচালক এস এস রাজামৌলি। প্রযোজনাতে থাকছে অর্ক মিডিয়া।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+