তলব পুলিশের, থানায় ডেকে পাঠানো হয়েছে করোনায় সুস্থ বলিউড সেলেব কণিকা কাপুরকে

তলব পুলিশের, থানায় ডেকে পাঠানো হয়েছে করোনায় সুস্থ বলিউড সেলেব কণিকা কাপুরকে

করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বলিউডের প্রথম সেলেব কণিকা কাপুর। বাড়িতে আসার সঙ্গে সঙ্গেই তাঁকে পুলিশি ঝামেলার মুখে পড়তে হল। সোমবার উত্তরপ্রদেশ পুলিশ তাঁর লখনউয়ের বাড়িতে নোটিশ পাঠিয়ে কণিকাকে তলব করেছেন এবং তাঁকে থানায় এসে বয়ান রেকর্ডের জন্য বলা হয়েছে। এর একদিন আগেই কণিকা তাঁর ডায়গনোসিসের বিষয়ে কথা বলে পার্টি দেওয়ার কথা নস্যাৎ করেছেন।

উত্তরপ্রদেশ পুলিশের তলব

উত্তরপ্রদেশ পুলিশের তলব

পুলিশ কণিকার লখনউয়ের শালিমার গ্যালান্ট এলাকার বাড়িতে যান সোমবার। তাঁকে সরকারিভাবে নোটিশ দেওয়া হয়েছে এবং তিনি যদি গাফিলতি দেখান তবে তাঁর বিরুদ্ধে এফআইআরও করা হবে বলে জানানো হয়েছে। গত ২০ মার্চ দিল্লির সরোজিনী নগর পুলিশের কাছে গাফিলতির জন্য কণিকা কাপুরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। তাঁর বিরুদ্ধে অভিযোগ ওঠে, করোনা ভাইরাস সংক্রমণ নিয়ে বিভিন্ন জমায়েতে যান এবং অনেককেই সম্ভবত সংক্রমিত করেন। কণিকার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ২৬৯ (‌ সংক্রামক ব্যধি ছড়ানো)‌ ও ২৭০ ধারায় অভিযোগ দায়ের করা হয়।

ইনস্টাতে কণিকা নীরবতা ভাঙলেন

ইনস্টাতে কণিকা নীরবতা ভাঙলেন

রবিবার কণিকা তাঁর ইনস্টাগ্রামে স্বাস্থ্য কর্মীদের প্রতি কৃতজ্ঞতা দেখান, যাঁরা তাঁর চিকিৎসা করেছিলেন। তিনি এও জানিয়েছেন যে তাঁকে নিয়ে বহু খবরই ঘোরাফেরা করছে যেগুলির সম্পর্কে তিনি অবগত এবং কিছু গল্প একেবারেই ভুল। তিনি কিছুটা সময় চান যাতে তিনি তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগগুলি মিথ্যা প্রমাণিত করতে পারেন। ইনস্টায় তিনি লেখেন, ‘‌অসুস্থতার সময়ে আমার বিরুদ্ধে অনেক গুজব ছড়ানো হয়েছে। আমি জানি সেগুলো ইচ্ছাকৃত ভাবে ছড়ানো হয়েছে আমায় অপদস্থ করতে। তারপরেও আমি চুপ ছিলাম। ভেবেছিলাম, সময়ে লোকের ভুল ভাঙবে। কিন্তু সেটা হল না দেখেই মুখ খুলতে বাধ্য হচ্ছি। এভাবে সমস্ত দায় আমার ঘাড়ে চাপিয়ে সবাই নির্দোষ সাজলেন কী করে!'‌

কণিকাকে মুম্বই ও লখনউ বিমানবন্দরে স্ক্যান করা হয়নি

কণিকাকে মুম্বই ও লখনউ বিমানবন্দরে স্ক্যান করা হয়নি

কণিকার মতে তিনি লন্ডন থেকে ১০ মার্চ মুম্বইয়ে আসেন। এই সময় তাঁকে আন্তর্জাতিক বিমানবন্দরে স্ক্যান করা হয়। সেই সময় তাঁকে কোয়ারান্টাইনে যাওয়ার কোনও পরামর্শ দেওয়া হয়নি। ১১ মার্চ তিনি তাঁর পরিবারের সঙ্গে দেখা করার জনষ লখনউ আসেন এবং আন্তঃরাজ্য বিমানে কোনও স্ক্যানিং পদ্ধতি ছিল না। ১৪ ও ১৫ মার্চ তিনি তাঁর বন্ধুদের সঙ্গে মধ্যাহ্ন ও নৈশ ভোজ সারেন। কণিকা অস্বীকার করেছেন যে তিনি কোনও পার্টির আয়োজন করেননি এবং যাঁদের সঙ্গে তিনি দেখা করেছিলেন তাঁদের রিপোর্টও নেগেটিভ এসেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+